1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Title :
বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার ৩১০০ কোটি টাকার নির্বাচন! বরগুনায় আন্ত: জেলা ডাকাত চক্রের ০৩ ডাকাত গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আলামত উদ্ধার ও বাদির নিকট হস্তান্তর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার সকল পদ-প্রাথীর সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা ঢাকার ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভেকু জব্দ

চিরতরে বিদায় নিলেন আইকনিক সাংবাদিক সাইদুর রহমান রিমন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৭৪ Time View

নিজস্ব প্রতিবেদক :

বুধবার (৩০ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান রিমন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তিনি আর ফিরে আসেননি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সাইদুর রহমান রিমন ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান ও নির্ভীক অনুসন্ধানী সাংবাদিক। কর্মজীবনে তিনি দৈনিক মানবজমিন, দৈনিক ইত্তেফাক, এবং সর্বশেষ বাংলাদেশ প্রতিদিন-এ সুনামের সাথে কাজ করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতায় তাঁর দক্ষতা ও নিষ্ঠা তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়।

তিনি ছিলেন সাংবাদিকদের প্রিয় একজন অভিভাবকসুলভ সহকর্মী। হাস্যোজ্জ্বল, সহযোগিতাপূর্ণ এবং স্পষ্টভাষী এই মানুষটি সাংবাদিক সমাজে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।
সহকর্মীদের মতে—

“রিমন ভাই শুধু একজন সাংবাদিক ছিলেন না—তিনি ছিলেন আমাদের বড় ভাই, অভিভাবক। যে কোনো বিপদে তিনি পাশে দাঁড়াতেন। তাঁর অভাব সহজে পূরণ হওয়ার নয়।”

রিমন ভাইয়ের মরদেহ বর্তমানে তাঁর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবন (জি-ব্লক, রোড-১১, হাউজ-৯৭১)-এ নেওয়া হচ্ছে।

আগামীকাল তাঁর একমাত্র কন্যা উর্মি দেশের মাটিতে পৌঁছালে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।

গাজীপুর, মানিকগঞ্জ, মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।সাংবাদিক সাইদুর রহমান রিমনের অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে দৈনিক বিডি ক্রাইম টাইমস পরিবার।

আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি—
“হে আল্লাহ, আপনি রিমন ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন, তাঁর গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved