1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Title :
পোরশায় পারিবারিক সহিংসতায় গৃহবধূ নিহত, স্বামী গ্রেফতার বাউফলে তরমুজ ক্ষেতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ শ্রীপুর রেঞ্জে দুর্নীতি ও বন উজাড়ের অভিযোগ রেঞ্জ কর্মকর্তা মোখলেসের বিরুদ্ধে দুদকের প্রতিবেদন, এক বছরেও হয়নি ব্যবস্থা!! নওগাঁ পোরশা উপজেলাঃ শিশুদের প্রাণঘাতী হাম রোগে উদ্বেগ, চিকিৎসা সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে দুর্ভোগ বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি

গোবিন্দগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৫১ Time View

মো: আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাজু মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ আগষ্ট) বিকেল সোয়া ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজু মিয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওভাঙ্গা ইউনিয়নের গোরক মন্ডপ (নামাটারি) গ্রামের জামাল হোসেনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযানে বগুড়াগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিট কাভারের নিচে ও ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৮ কেজি গাঁজা দেখতে পেয়ে মোটর সাইকেল আরোহী সাজু মিয়া গ্রেফতার করে। পরে বিধি মোতাবেক উদ্ধারকৃত ৮ কেজি গাঁজা, ১টি ১৫০ সি.সি. বাজাজ পালসার মোটর সাইকেল ও ১ টি মোবাইল ফোন জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved