1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

বরগুনায় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের স্ত্রী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৬৪ Time View

আরিফ হোসাইন ,বরগুনাঃ

বরগুনায় গাঁজাসহ ইউনিয়ন
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের স্ত্রী তানিয়াকে ৬০০ গ্রাম গাঁজাসহ বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন।

জানা যায়, বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলিয়ে জান মো. সবুজ মিয়া। পরে তার বসতঘর থেকে তার স্ত্রী মোসা. তানিয়াকে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

ওসি ইকরাম হোসেন বলেন, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ৫নং আয়লা পতাকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সবুজ মিয়া পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাস সশ্রম কারাদণ্ড ভোগ করেছেন।

এবিষয় বরগুনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে মাদক, চাঁদাবাজি, অবৈধ দখল ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। বরগুনা জেলার সকল জনগণকে সঠিক তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved