1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Title :
শাহ্ আলীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার! সাড়ে তিন কেজি গাঁজা সহ মৎসজীবী দলের নেতা গ্রেফতার! কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার দাবি পরিবারের জাতিসংঘের ৮১ তম আসরে মোবাইল সাংবাদিকতা বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা! সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী!

শাহ্ আলীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

*মাদকের বিরুদ্ধে ওসির হুঁশিয়ারি!!দল-মত নির্বিশেষে অভিযান অব্যাহত থাকবে।

সোহাগ হাওলাদার,বিশেষ প্রতিনিধি:

রাজধানীর মিরপুরের শাহ্ আলী থানা এলাকায় ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নুরুল ইসলাম হৃদয় (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহ্ আলী থানা পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শাহ্ আলী থানাধীন রোড নম্বর-২, ব্লক-জি, বাসা নম্বর-১৮-এর সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাহ্ আলী থানার এসআই ওসমান গণির নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার নুরুল ইসলাম হৃদয় চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বাকিলা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তার মায়ের নাম জাহানারা বেগম।
এ ঘটনায় শাহ্ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলাটি শাহ্ আলী থানার মামলা নম্বর-১৮।
এদিকে স্থানীয়ভাবে আরও জানা গেছে, গ্রেফতার নুরুল ইসলাম হৃদয় পল্লবী থানা মৎস্যজীবী দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় পূর্বেও একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে শাহ্ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, নুরুল ইসলাম হৃদয় নামের এক ব্যক্তিকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তি মৎস্যজীবী দলের নেতা-এ বিষয়ে জানতে চাইলে ওসি জাহাঙ্গীর আলম বলেন, দল-মত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদককে প্রশ্রয় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved