1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার দাবি পরিবারের জাতিসংঘের ৮১ তম আসরে মোবাইল সাংবাদিকতা বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা! সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার দাবি পরিবারের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View

ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে ৯ম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে গিয়ে হেনস্তা করার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত তরুণ দীর্ঘদিন ধরে তাকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় সম্প্রতি সে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে হেনস্তা করে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগীর বাবা বলেন, “আমার মেয়ে রান্নাঘরে কাজ করছিল। এসময় অভিযুক্ত বাড়িতে ঢুকে আমার মেয়েকে জাপটে ধরে। মেয়ের চিৎকার শুনে আমি এগিয়ে এলে আমাকেও মারধর করে পালিয়ে যায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved