1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার! নীলফামারী হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগ, আ*ট*ক অ্যাম্বুলেন্স চালক পীরগাছায় নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ উঠেছে আবেদুলের বিরুদ্ধে চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির মহাসমাবেশের তারিখ চুড়ান্ত! বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযান: ৮ জেলের কারাদণ্ড বাউফলে অন্য ঘরের মাচা ভেঙে লাকড়ির তলে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ! নওগাঁয় দুই সাংবাদিকের ছবি ব্যবহার করে এআইতে ভুয়া ছবি-ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ; থানায় জিডি বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক, অতপর সাজা  বরগুনায় শিক্ষকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

তপন দাস, নীলফামারী

নীলফামারীর জলঢাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা।

সোমবার (১২ অক্টোবর) নীলফামারী জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত রোববার (১১ অক্টোবর) পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ এসআই মো. সোহরাব হোসেনের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের কিসামত বটতলা ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে মোর্শেদা বেগম (৫২) ও শরিফা বেগম (২৫) নামের দুই নারীকে আটক করা হয়।

পরে তাঁদের শয়নকক্ষের কাঠের আলমারির দ্বিতীয় তাকে একটি মেলামাইনের বাটির নিচে সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

এ ঘটনায় ১২ অক্টোবর জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৮। পরে গ্রেপ্তার দুই নারীকে আদালতে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved