1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Title :
বাউফলে তরমুজ ক্ষেতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ শ্রীপুর রেঞ্জে দুর্নীতি ও বন উজাড়ের অভিযোগ রেঞ্জ কর্মকর্তা মোখলেসের বিরুদ্ধে দুদকের প্রতিবেদন, এক বছরেও হয়নি ব্যবস্থা!! নওগাঁ পোরশা উপজেলাঃ শিশুদের প্রাণঘাতী হাম রোগে উদ্বেগ, চিকিৎসা সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে দুর্ভোগ বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ

নীলফামারীতে তিন জুয়ারী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৭ Time View

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে তিন যুবককে জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, নীলফামারী জেলা পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর এলাকায় অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মো. সেলিম ইসলাম (২০), পিতা মো. মিজানুর রহমান, হাজারী হাট বানিয়া পাড়া, সৈয়দপুর। মো. সজিব জয় (১৯), পিতা-মৃত মশিউর রহমান, ছইল ঝাড়পাড়া, সৈয়দপুর। মো. রাকিব ইসলাম (১৯), পিতা মো. আব্দুস সাত্তার, হাজারী হাট বানিয়া পাড়া, সৈয়দপুর।

অভিযানে জুয়া খেলার জন্য ব্যবহৃত দুই বান্ডিল পুরোনো তাস ও নগদ ১ হাজার ১০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় সোমবার (১৫ সেপ্টেম্বর) সৈয়দপুর থানায় মামলা (নং-১৫, জিআর-১৯৯/২০২৫) দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved