1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Title :
বাউফলে তরমুজ ক্ষেতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ শ্রীপুর রেঞ্জে দুর্নীতি ও বন উজাড়ের অভিযোগ রেঞ্জ কর্মকর্তা মোখলেসের বিরুদ্ধে দুদকের প্রতিবেদন, এক বছরেও হয়নি ব্যবস্থা!! নওগাঁ পোরশা উপজেলাঃ শিশুদের প্রাণঘাতী হাম রোগে উদ্বেগ, চিকিৎসা সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে দুর্ভোগ বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ

ধামরাইয়ে বিপুল পরিমাণ হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮১ Time View

ঢাকা ধামরাই প্রতিনিধি: শামীম হাসান সুমন

ঢাকার ধামরাইয়ে বিপুল পরিমাণ হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের ঘটনায় সোমবার সকালে সংবাদ সম্মেলন করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম। সকাল ১১ টার দিকে্ অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় ঢাকার ধামরাইয়ে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও স্থানীয়পত্রিকা,সংবাদ সংস্থা, সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সময় বক্তৃতা কালে ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম বলেনগোপন খবরের ভিত্তিতে , রোববার বিকেল চারটার দিকে ঢাকার- আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এসআই মোঃ আব্দুর রহমান ঢালীকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে মোঃ শরিফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় সে চাঁপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী একটি কোচ থেকে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় নেমে এ হেরোইনের চালান সরবরাহ করতে পার্টির জন্য অপেক্ষা করছিল। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের চাপাগুলি এলাকায় বলে নিশ্চিত করেছে হিরোইন ব্যবসায়ী শরিফুল ইসলাম নিজেই।

এরপর এস আই মোহাম্মদ কাউসার সুলতানকে সঙ্গে নিয়ে ঢাকা রয়েছে মহাসড়কের ধামরাই পৌর শহরের ডুলিভিটা আমিন মডেল কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১১০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী শাহিদা আক্তার ও মিন্টু মিয়া নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এদের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর এলাকায়। একচক্রটি বিভিন্ন পার্টির নিকট থেকে টাকা হাতে নিয়ে বিভিন্ন স্পটে হিরোইন রেখে পার্টিকে ফোনের মাধ্যমে লোকেশন জানিয়ে দেয়। পর্তারা সহজেই হিরোইনের চালান হাতে পেয়ে যায়। দীর্ঘদিন ধরে এদেরকে ধরার জন্য পুলিশ তৎপর ছিল। আজ পুলিশি অভিযান সফল হয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম আর বলেন,কোন মাদক ব্যবসায়ীকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। মাদক দেশ ও জাতির শত্রু। মাদক দেশ ও জাতিকে ধ্বংস করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved