1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Title :
ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার ৩১০০ কোটি টাকার নির্বাচন! বরগুনায় আন্ত: জেলা ডাকাত চক্রের ০৩ ডাকাত গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আলামত উদ্ধার ও বাদির নিকট হস্তান্তর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার সকল পদ-প্রাথীর সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা

ধামরাইয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, পরিবেশ ধ্বংস করে চলছে অবৈধ কয়লা ব্যবসা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৫ Time View

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ মো: শামীম হাসান সুমন:

ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাজার ব্রিজের উত্তর পাশে আমরাইল পশ্চিমপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, ধোঁয়ায় বাতাস দূষিত হচ্ছে এবং স্থানীয় কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয় নেতা দুলাল এই কয়লা তৈরির কাজটি পরিচালনা করছেন। তিনি বিভিন্ন স্থান থেকে গাছ কেটে এনে বড় বড় মাটির চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছেন বলে অভিযোগ রয়েছে।যার ফলশ্রুতিতে  প্রতিদিনই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকে পুরো এলাকা। এতে শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা রোগ ছড়াচ্ছে। কৃষিজমি ও আশপাশের গাছপালাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ প্রতিবাদ করতে গেলেই ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় এক কৃষক বলেন, “দিনরাত ধোঁয়ায় চোখ জ্বালা করে, বাচ্চারা কাশতে থাকে। অথচ কেউ কিছু বলতে পারি না। আমরা প্রশাসনের সাহায্য চাই।”

বিষয়টি নিয়ে ধামরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাফি বলেন,

“আমার কাছে এখনো এ বিষয়ে তথ্য ছিল না। আপনি যেহেতু জানিয়েছেন, আমি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।”

পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী, “কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এতে বন ধ্বংসের পাশাপাশি কার্বন নিঃসরণও বাড়ে, 

যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।”

এদিকে সচেতন নাগরিক ও পরিবেশকর্মীরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এমন অবৈধ কর্মকাণ্ড পরিবেশের জন্য ভয়াবহ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved