1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

রংপুরে বিএমডিসি ছাড়াই ডেন্টিস্ট চেম্বার খুলে রমরমা বাণিজ্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৬৭৩ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

রংপুর নগরীর ধাপ ৮ তলা মসজিদ সংলগ্ন “পেইনলেস ডেন্টিস্ট্রী” নামক চেম্বার খুলে ‘বিএম-ডিসি’ রেজিষ্ট্রেশন(লাইসেন্স)বিহীন অবৈধভাবে প্রতিনিয়ত শতশত দাঁতের রোগী দেখছেন এমনই প্রতারণার অভিযোগ উঠেছে পেইনলেস ডেন্টিস্ট্রী’র মালিক কথিত ডাঃ আ.ন.ম বাশারের বিরুদ্ধে। বিডিএস(BDS) & বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল(BMDC) নীতিমালা অনুসারে,ডেন্টিসদের সার্টিফিকেটকে বিশেষায়িত সার্টিফিকেশন বলা হয়, যেখানে বিডিএস (ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি) হলো মৌলিক স্নাতক ডিগ্রি, আর ডিডিএস (ডক্টর অফ ডেন্টাল সার্জারি) বা ডিএমডি (ডক্টর অফ ডেন্টাল মেডিসিন) হলো ডেন্টিসদের পেশাদার ডিগ্রি; পাশাপাশি অর্থোডন্টিক্স বা পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির মতো ক্ষেত্রে বিশেষায়িত প্রমাণপত্রকে ‘বোর্ড সার্টিফিকেশন’ বলা হয়।বিএম এন্ড ডিসি সার্টিফিকেশন হচ্ছে ডেন্টাল ডিগ্রিধারীদের পেশাগত সনদ ও লাইসেন্স।স্থানীয় ও সরজমিন সূত্রে গত সোমবার (১৯ জানুয়ারি)জানা যায়,রংপুর নগরীর ধাপ আট তলা মসজিদ সংলগ্ন সু-স্বাস্থ্য ক্লিনিক ঘেষে বিশাল সাইনবোর্ডে ঝুলছে “পেনলেস ডেন্টিস্ট্রী নামক দন্ত চিকিৎসালয়।সাইনবোর্ডে ঝুলানো বি ডি এস ডিগ্রি সহ ভূয়া বিএম এন্ড ডিসি সার্টিফিকেট(লাইসেন্স) ছাড়া দীর্ঘদিন যাবত চেম্বার খুলে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন অত্র প্রতিষ্ঠানের মালিক কথিত ডেন্টিস্ট আ.ন.ম বাশার।বি এম ডিসি’ রেজিষ্ট্রেশন(লাইসেন্স) আছে কিনা সেই প্রশ্নের জবাবে কথিত ডাঃ আ.ন.ম বাশার বলেন, একজন দন্ত চিকিৎসক হিসেবে যা যা থাকা দরকার সব সার্টিফিকেট আছে আমার কিন্তু পরক্ষণে প্রতিবেদক সার্টিফিকেট(লাইসেন্স) দেখতে চাইলে তিনি ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি নামক মৌলিক স্নাতক ডিগ্রি ও সিটি কর্পোরেশন থেকে টিন সার্টিফিকেট ছাড়া অন্য কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।বিএম-ডিসি লাইসেন্স ছাড়া চেম্বার খুলে রোগী দেখা বৈধতা আছে কিনা এবিষয়ে জানতে চাইলে বলেন,জ্বি বিএমডিসি লাইসেন্স ছাড়া কোন বৈধতা নেই বলে ক্ষমা চান এবং আমাকে ১ সপ্তাহ সময় দেন আমি সার্টিফিকেট(লাইসেন্স) টা নিয়ে আসবো বলে তিনি মন্তব্য করেন।এ বিষয়ে রংপুর সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা বলেন,আমি বিষয়টি সম্পর্কে অবগত হলাম।দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved