1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি

জাতিগত অবক্ষয়ের চুড়ান্ত সময় পার করছি আমরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৪৫২ Time View

নিজস্ব প্রতিবেদক:

প্রত্যেকদিন কোনো না কোনো নেগেটিভ কিছু ঘটে যাচ্ছে। পাল্লা দিয়ে একটির তুলনায় আরেকটি ক্রমশ ছাড়িয়ে যাচ্ছে। এ যেনো এক অপ্রতিরোধ্য প্রতিযোগিতা!!

কখনো আগুনে পুড়ে যাওয়া, কখনো আন্দোলনের নামে সহিংসতা, কখনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিংবা কখনো হালের মবগিরী।

এক সময় যে মানুষগুলো নীতিকথা কিংবা মানবিকবোধের গল্প শুনাতো সে মানুষগুলোও দেখছি ইদানীংকালে তাদের আচরণে পাষণ্ডতা ছাড়িয়ে যাচ্ছে।

ছোটবেলায় ওয়াজ মাহফিল শুনার জন্য অনেক পথ পাড়ি দিয়ে যে আলেমদের ওয়াজ শুনার জন্য শীতের মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতাম, সে আলেমদের অনেকেরই রূঢ় আসল বাস্তবতা প্রকাশ পাচ্ছে।

একই চিত্র দেখা যাচ্ছে খেলাধুলা, সংস্কৃতি ও বিনোদনের জগতে। আগে যেসব শিল্পী, ক্রীড়াবিদ বা গণমাধ্যমকর্মীরা আমাদের অনুপ্রেরণার উৎস ছিলেন, তাঁদের অনেকেই এখন নিজেদের অবস্থান ধরে রাখতে ন্যূনতম আদর্শ বা মূল্যবোধের জায়গাটা হারিয়ে ফেলছেন।
যে সমাজ একসময় পরিশ্রম, সততা, শ্রদ্ধা আর মানবিকতার চর্চায় বিশ্বাসী ছিল, আজ সেই সমাজে ‘ট্রেন্ড’ বা ‘ভাইরাল’-এর দৌড়ে মানুষ হয়ে ওঠাটাই যেন দ্বিতীয় স্থানে চলে গেছে।

রুচি, নৈতিকতা, আচরণ- সব ক্ষেত্রেই মানের এই অবনমন আমাদের ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগের কারণ। হয়তো এখনই সময়, আমরা নিজেদের আয়নায় একটু দেখে নিই-
আমরা কি সত্যিই সেই মানুষ হয়ে উঠছি, যাদের দেখে পরবর্তী প্রজন্ম গর্ব করতে পারবে? নাকি আমরা নিজেরাই ধীরে ধীরে জাতিগত অবক্ষয়ের নির্মাতা হয়ে উঠছি?

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
মো:মাইনুল হাসান দুলন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved