1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন মালিক সমিতির চাঁদা দাবী,প্রতিবাদে সিএনজি চালকরা! পর্যটন নগরী কুয়াকাটায় মাদকের সাম্রাজ্য: হাত বাড়ালেই মাদক ও নারী, ব্ল্যাকমেইলে আদায় হচ্ছে বিপুল অর্থ গাজীপুরে অফিস ভাঙচুরের নতুন রহস্য: নিজেকে বাঁচাতে বিভিন্ন কৌশলের অভিযোগ কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার

গোবিন্দগঞ্জে বিভিন্ন এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩২৩ Time View

মোঃ আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানায় সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস বিতরণ করা হয়েছে।

শনিবার (১লা নভেম্বর) সন্ধ্যা ৭টায় গোবিন্দগঞ্জ থানা প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এসব দুম্বার মাংস বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

এসময় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারণ সম্পাদক উজ্জল হক প্রধান, কালবেলা উপজেলা প্রতিনিধি শাহিন আলম,রাজধানী টিভির প্রতিনিধি রুপম আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পিআইও জিন্দার আলী বলেন, এতিমখানায় বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে দুম্বার মাংস পাঠায় সৌদি সরকার। তালিকা অনুযায়ী দুম্বার মাংস উপজেলার এতিমখানাগুলোতে বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থপনা এবং ত্রাণ মন্ত্রণালয় এর পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৪৭ কার্টুন মাংস বরাদ্দ দেওয়া হয়। যা উপজেলার ৬৫টি এতিমখানার মধ্যে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved