1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
বাউফলে তরমুজ ক্ষেতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ শ্রীপুর রেঞ্জে দুর্নীতি ও বন উজাড়ের অভিযোগ রেঞ্জ কর্মকর্তা মোখলেসের বিরুদ্ধে দুদকের প্রতিবেদন, এক বছরেও হয়নি ব্যবস্থা!! নওগাঁ পোরশা উপজেলাঃ শিশুদের প্রাণঘাতী হাম রোগে উদ্বেগ, চিকিৎসা সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে দুর্ভোগ বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ

কোবে শহরে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ২০২৫ নবনির্বাচিত কোবে বাংলাদেশ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৫২ Time View

নিজস্ব প্রতিবেদক:

জাপানের কোবে শহরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কোবে, ওসাকা এবং আশেপাশের অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য কনস্যুলার সেবা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ৯ নভেম্বর বিকেল ৩টায় Overseas Migration and Cultural Exchange Center-এ অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা।

দূতাবাসের প্রতিনিধি দলে ছিলেন মো. ইমরানুল হাসান, হাসান শহিদ সরকার, আমিনুর রহমান ও মো. আনিসুর রহমান গাজী।

কোবে বাংলাদেশ সোসাইটি (KBS)-এর আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেন (ইমন) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান।

তার বক্তব্যে সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বলেন,

> “আমরা চাই কোবে শহরকে একটি সুন্দর ও সুষ্ঠু বাংলাদেশি সমাজে পরিণত করতে। নতুন আসা শিক্ষার্থীদের জন্য প্রাথমিকভাবে একটি চাকরির ব্যবস্থা করে দিতে আমরা কাজ করছি। পাশাপাশি যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাদের জন্য একটি পরামর্শ টিম গঠন করা হবে, যাতে তারা পছন্দমতো ইউনিভার্সিটিতে ভর্তি হতে কিছুটা সহজ হয় এবং পড়াশোনার পাশাপাশি ভালোভাবে জাপানে স্থায়ীভাবে বসবাস করতে সহায়তা হয় যারা ফুলটাইম জবে যেতে চায়, তাদেরও আমরা উপযুক্ত কোম্পানিতে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি।”

তিনি আরও অনুরোধ করেন, ভবিষ্যতে যেন বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দল প্রতি বছর অন্তত একবার কোবে শহরে এসে কনস্যুলার সেবা প্রদান করেন।

সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মো. মিয়া ইয়াসিন, মো. আরসাদুল হক এবং দূতাবাসের প্রতিনিধিগণ। এম্বাসির কর্মকর্তারা আশ্বস্ত করেন যে ভবিষ্যতে কোবে বাংলাদেশ সোসাইটির সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উপদেষ্টা পরিষদের মো. মিয়া ইয়াসিন, মো. আরসাদুল হক ও মো. আবু বকর সিদ্দিক।
এবং সভাপতি মো. আলমগীর হোসেন (ইমন), সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সহ-সভাপতি মো. রাজু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, শিক্ষা সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং সাংস্কৃতিক সম্পাদক মো. সুলতান জাহিদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি আরিফুল ইসলাম আকাশ, মো. হানিফ মিয়া ও আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved