1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Title :
রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার ৩১০০ কোটি টাকার নির্বাচন! বরগুনায় আন্ত: জেলা ডাকাত চক্রের ০৩ ডাকাত গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আলামত উদ্ধার ও বাদির নিকট হস্তান্তর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার সকল পদ-প্রাথীর সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা ঢাকার ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভেকু জব্দ সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

ঢাকার ধামরাইয়ে র‌্যাব-৪ এর অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩১০ Time View

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ মো: শামীম হাসান সুমন:

বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নজরুল ইসলামের বাড়ি থেকে ভাড়াটিয়া কেতাবুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

 

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার থেকে কেতাবুল ইসলামের গতিবিধি নজরদারিতে রাখা হয়। পরে বুধবার সকালে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।

 

তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেতাবুল জানায়, এসব হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। তার সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”

 

র‌্যাব জানায়, আটক কেতাবুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved