1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার

দুমকিতে টমটম-অটোবাইক সংঘর্ষ: শিশুসহ নিহত ২, আহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কের রাজাখালী শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মালামালবাহী টমটম ও যাত্রীবাহী অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন—বাউফল উপজেলার কনকদিয়া ইউপির ঝিলনা গ্রামের ৬ বছর বয়সী শিশু রবিউল এবং কলতা এলাকার বাসিন্দা ইব্রাহিম (৫৫)। আহতরা হলেন—একই গ্রামের মো. সুমন সরদার (২৫) ও আবদুল কাদের (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে লিংক রোড থেকে আসা দ্রুতগামী একটি শ্যালো ইঞ্জিনচালিত টমটমের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোবাইকটি উল্টে গিয়ে চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ও ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।

আহত সুমন ও আবদুল কাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়েছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved