1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Title :
নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীতে র‍্যাব-১৩’র কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমীনকে বিদায় সংবর্ধনা কুনিয়া বড়বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৫২০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন শিক্ষার বেহাল দশা,মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর খোলা চিঠি, সময় বহিয়া যায়, সকাল সন্ধ্যায়, কথায় কথায় (পর্ব -১) গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ বাউফলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, যুবকের দাবি শত্রুতার জেরে ফাঁসানো হয়েছে গাজীপুরে মাদ্রাসার এতিমের টাকা আত্মসাৎ (পর্ব -১) দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি ঢাকার যানজট নিরসন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির নব নিযুক্ত দুই প্রশাসকের কাছে খোলা চিঠি

কুনিয়া বড়বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৫২০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ Time View

রোজিনা আক্তার,গাজীপুর:

জোবিঅ-জয়দেবপুর ও আবিবি-জয়দেবপুরের উদ্যোগে গাজীপুরের কুনিয়া বড়বাড়ী (দুলাল মেম্বারের বাসা সংলগ্ন) এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর-এর সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফারিয়া তাসনীম।
অভিযান চলাকালে এলাকায় স্থাপিত অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ৩/৪ ইঞ্চি কিলের ০৩টি এবং ১ ইঞ্চি কিলের ০১টি সংযোগ অপসারণ করা হয়। পাশাপাশি প্রায় ৩০০ ফুট অবৈধ পাইপলাইন মাটি খুঁড়ে তুলে ফেলা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে আবাসিক শ্রেণির আনুমানিক ৫২০টি দ্বিমুখী স্থাপনা থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব সংযোগের মোট গ্যাস লোড ছিল প্রায় ১০,৯২০ ঘনফুট প্রতি ঘণ্টা। ফলে সর্বমোট ১০,৯২০ ঘনফুট/ঘণ্টা অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। জনস্বার্থে ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
অভিযানকালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রশাসন অবৈধ গ্যাস ব্যবহারকারীদের সতর্ক করে দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে কেউ অবৈধ সংযোগ নিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত হবে এবং অনিয়ম অনেকাংশে কমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved