1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Title :
আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আহ্বান—দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাবুল হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মানিরা ইয়াসমিন কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন

সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

**গাজীপুর প্রতিনিধি**

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ভূমি অফিসের এক সহকারীর বিরুদ্ধে সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগ উঠেছে। যা আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। একইসঙ্গে বিষয়টি দীর্ঘদিন ধরে জেনেও অডিট টিমের নিরবতা রহস্যজনক বলে অভিযোগ উঠেছে।

সরজমিনে জানা গেছে, কাপাসিয়া উপজেলার আড়াল মৌজার জোত নং ৬৯৬, আরএস দাগ নং ৯৬৪-এর ১.৪৫ একর জমি সরকারি “ক” গেজেটভুক্ত। গেজেট নং ১৬৭৯৩ এবং ক্রমিক নং ১৮৮ অনুযায়ী এই জমি নামজারী ও সীমানা নির্ধার ব্যতিত খারিজ করার সুযোগ নেই। কিন্তু অভিযোগ উঠেছে, শ্রীপুরের রাজাবাড়ী ভূমি অফিসে কর্মরত আনোয়ার নামের এক সহকারী (পদে অফিস সহায়ক) এই জমির খাজনা কাটার অনুমোদন দিয়েছেন পরপর সাতটি দাখিলায়। যা এক লাখ টাকার বেশি চুক্তিভুক্ত বলে জানা গেছে।

অভিযোগকারী আরও জানান, আনোয়ার মাত্র অষ্টম শ্রেণী পাস করে চাকরিতে প্রবেশ করলেও পরবর্তীতে এসএসসি ও এইচএসসি ডিগ্রি অর্জনের অনুমতি ও সার্ভিস বুক এন্ট্রি না থাকার বিষয়টি রহস্যজনক। অথচ সরকারি বিধি অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা পরিবর্তনের ক্ষেত্রে সার্ভিস বুক এন্ট্রি বাধ্যতামূলক।

ঘটনাটি ২০২৪ সাল থেকে গাজীপুরের অডিট টিমের সুপার সাইফুল এর নজরে থাকলেও তিনি নাকি নিরবতা পালন করে আসছেন। এলাকাবাসীর দাবি, “বানরের সাথে তুলনা করা ঐ ব্যক্তি ও তার সহযোগীদের বিচার না হলে সরকারি জমির এ ধরণের অনিয়ম বন্ধ হবে না।”

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটা গুরুতর অনিয়ম এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী ও সুশীল সমাজের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের নিরবতার কারণ উদঘাটনের দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved