1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

ঈদে কাতার আসছে মঞ্চ মাতাতে নগর বাউল খ্যাত শিল্পী- জেমস্

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫৭৭ Time View

কাতার প্রতিনিধি: মোস্তাক আহমেদ বাপ্পি:

সকল জল্পনা কল্পনা শেষে কাতারের রাজধানী দোহায় ঈদুল আজহা উপলক্ষে কাতারের ঈদের পরের দিন ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশিয়ান মেগা কনসার্ট’।

আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন ‘নগর বাউল’ খ্যাত শিল্পী জেমস।

কনসার্ট উপস্থাপনায় থাকছেন বাংলাদেশ থেকে আগত আরশিয়া আলম।

কাতারে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘দ্য রয়েল আকসা রেস্টুরেন্ট’ এ আয়োজনের উদ্যোক্তা।

মঙ্গলবার দুপুরে দোহা নাজমা- বৈশাখী রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে কনসার্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্ণধার সোহরাব হোসেন সরকার।

সংবাদ সম্মেলনের সঞ্চালনায় ছিলেন কাতার প্রবাসী সাংবাদিক এম এ সালাম। উপস্থিত ছিলেন গোলাম মোরশেদ, মোহাম্মদ মুন্না খান প্রমুখ।

দোহার সানাইয়া এলাকায় অবস্থিত এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে কনসার্টটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বিকেল ৩টায় গেট খোলা হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।

জেমসের পাশাপাশি মঞ্চে থাকবেন আরও একঝাঁক বাংলাদেশি তারকা। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা ববি হক, কন্ঠ শিল্পী আশিক, কন্ঠ শিল্পী রুকসার রহমান, কন্ঠ শিল্পী দুরদানা মেহরিন রিপা, ডান্স মাষ্টার ইউসুফ খানসহ আরও অনেকে।

কনসার্ট উপভোগের জন্য রাখা হয়েছে ভিভিআইপি, গোল্ড ও সিলভারসহ পাঁচ ধরনের টিকেট। ইতোমধ্যে কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এসব টিকেট বিক্রি শুরু হয়েছে।

জেমসকে সরাসরি গাইতে শোনার আকর্ষণে কাতার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ দেখা গেছে।

অনুষ্ঠান টি সার্বিক সহযোগিতা রয়েছেন, বাংলাদেশ দূতাবাস কাতার, ওমাস ট্রেডিং কন্ট্রাকটিং এন্ড সার্ভিসেস ও নাজমা বৈশাখী রেস্টুরেন্ট।
সবাই কে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved