1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু ! বাউফলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যয় জনজীবনে, বিদ্যুৎ বিলে চরম অনিয়ম দুর্নীতি

ধামরাইয়ে মাদকের ছায়া:৬০পিছ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১৪ Time View

ধামরাই (ঢাকা) মো: শামীম হাসান সুমন:

ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড বড় নারায়ণপুর এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে সক্রিয় মাদক ব্যবসা। গোপন সংবাদের ভিত্তিতে কাওলীপাড়া তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে সোমবার দিন রুপালী আক্তার নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

কাওলীপাড়া তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. সফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় রুপালী আক্তারের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার হয়। পুলিশ বলছে, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে তাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয় কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দা জানান, গ্রামের বিভিন্নস্থানে প্রায়শই মাদক লেনদেন হয়ে থাকে,তবে অধিকাংশ সময় অভিযানের আগেই চক্রের মূল সদস্যরা গা-ঢাকা দেয়।ধামরাইয়ে মাদকের বিস্তার এখন সামাজিক সংকটে রূপ নিচ্ছে। শিক্ষা ও কর্মসংস্থানের অভাবকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন স্থানীয় সমাজকর্মী রা তাদের মতে,“মাদক শুধু যুবসমাজকেই ধ্বংস করছেনা, পরিবার ভাঙন ওঅপরাধ প্রবণতা বাড়াচ্ছে।”

পুলিশের দাবি, চলমান অভিযানে ধামরাইয়ের বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে গ্রেপ্তার কৃত নারী ব্যবসায়ীর পেছনে থাকা বড় চক্রকে চিহ্নিত ও গ্রেপ্তার করা না গেলে সমস্যার সমাধান হবে না বলেও মনে করছেন সচেতন মহল।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এ.এস.আই মো. সফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় রুপালী আক্তারের কাছথেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণআইনে মামলা হয়েছে ধামরাই থানা মামলা নাম্বার-১৯।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved