1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

বরগুনায় এনসিপির সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫২০ Time View

রেদওয়ানা আফরিন রিপোর্টার

বরগুনা জেলার দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরগুনা জেলা শাখার উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টা থেকে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (বরিশাল অঞ্চল) হাসনাত আবদুল্লাহ। সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন বিভাজন সৃষ্টি করেছে। তবে ইসলামিক ও অ-ইসলামিক দল বলে আমি কোনো শ্রেণিবিন্যাসে বিশ্বাস করি না।

তিনি আরও বলেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্ব থাকার বিষয়টি সত্য নয়। রাজনৈতিক সংস্কারের বিষয়ে বিভিন্ন দল তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে। এখন মনে হচ্ছে, দেশে দুটি পক্ষ গড়ে উঠেছে একটি সংস্কারের পক্ষে এবং অন্যটি সংস্কারের বিপক্ষে।

দেশব্যাপী প্রতি জেলায় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে ধারাবাহিকভাবে সমন্বয় সভা করছে এনসিপি। এরই অংশ হিসেবে আজ বরগুনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved