1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

যৌতুক না পেয়ে স্বামী কর্তৃক স্ত্রীকে মারধর; রক্তাক্ত অবস্থায় হাসপাতালে 

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২২৬ Time View

ইত্তিজা মনির:

বরগুনা সদর উপজেলার আলিয়া মাদ্রাসা সড়কে গ্রাম ডাক্তার মোঃ কামালের বিরুদ্ধে যৌতুকের দাবিকে কেন্দ্র করে ২য় স্ত্রী কুলসুমকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত স্ত্রীকে স্থানীয়রা ও বরগুনা থানা পুলিশের সহযোগিতায় বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারী ও শিশু আদালতে মামলার পর পুলিশকে আসামীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বরগুনার নারীও শিশু আদালত।

গত সোমবার রাত আনুমানিক ৪ঃ০০ টার সময় গ্রাম ডাক্তার মোঃ কামাল ও তার প্রথম স্ত্রী নার্গিস,ছেলে রাসেল,রাজিব ছেলে একত্রে ২য় স্ত্রী কুলসুম কে রশি দিয়ে বেঁধে ফেলে এবং হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে মারধর শুরু করে। কুলসুমের আর্তচিৎকারে রাতে বরশি দিয়ে পুকুরে মাছ ধরতে আসা দুজন প্রতিবেশী উদ্ধার করে। প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে কুলসুমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করেছে। শরীরের বিভিন্ন ক্ষতস্থান দেখিয়ে কুলসুম বলেন আমাকে প্রায়ই যৌতুকের জন্য মারধর করা হত। 

কুলসুম বলেন গত ০১,১০,২০২৫ আমার গর্ভে সন্তান আসলে সেটাও ঔষধ খাওয়াইয়ে গর্ভপাত করান আমার স্বামী গ্রাম ডাক্তার কামাল হোসেন। ডাক্তার সহ আরো পাঁচ জন আসামী করে নারী ও শিশু আদালতে মামলা হয়েছে পুলিশ আসামীদের গ্রেফতারের জন্য খুজছেন। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে আহত কুলসুমের শরীরে আঘাতের বিভিন্ন চিহ্ন দেখা গেছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন। 

গ্রাম ডাক্তার মোঃ কামাল হোসেন বলেন কুলসুম আমার জীবনটা শেষ করে দিয়েছেন আমি তার সাথে আইনের মাধ্যমে বুঝব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved