1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Title :
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ লড়াই সংগ্রামের ১ যুগের সাক্ষী হয়েছেন রায়পুরার তরুণ শ্রমিক নেতা আলমগীর হোসেন রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা আন্দোলন সংগ্রামের বিভীষিকাময় দিনগুলোকে সঙ্গী করে ১৭ বছরের এক অপ্রতিরোধ্য গল্পের তরুণ নেতা মোঃ আরিফুর রহমান মায়ের প রকী য়া প্রেমিককে জনসমক্ষে হ ত্যা করলো ছেলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি পোরশায় পারিবারিক সহিংসতায় গৃহবধূ নিহত, স্বামী গ্রেফতার বাউফলে তরমুজ ক্ষেতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

গাজীপুরের শ্রীপুরে প্রতিবেদককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৫৪৭ Time View

গাজীপুরের শ্রীপুরে প্রতিবেদককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় জমি সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন প্রকাশের জেরে “দৈনিক গণতদন্ত” পত্রিকার নিজস্ব প্রতিবেদককে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী পরিচয়ে এক ব্যক্তি মুঠোফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

হুমকির ঘটনায় সাংবাদিক মোঃ মুজাহিদ বৃহঃবার (২৭ জুলাই) গাজীপুরের শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই, শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে তিনি একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম মোল্লা এর নাম উঠে আসে। সেই সুবাদে বিবাদী প্রতিবেদককে ভয়-ভীতি ও হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় ২৫ জুলাই বিকাল ৩:০৩ টার সময় বিবাদীর ব্যবহৃত মোবাইল নং- (০১৬২৩৬৯২৬৬৩) থেকে সাংবাদিক মুজাহিদ এর ব্যক্তিগত মুঠোফোনে (০১৭১৩৯০২৮৩৮) অকথ্য ভাষায় গালাগালিসহ তালবাহানা মূলক কথা বলে এবং কথাবার্তার একপর্যায়ে উক্ত হুমকিদাতা তাকে খুন করে লাশ গুম করবে জানিয়ে সংযোগটি কেটে দেয়।

এ ঘটনা সাংবাদিক মুজাহিদ তার সকল সহকর্মীদের অবগত করেন। হুমকি দাতার কথাবার্তায় তার ক্ষতিসাধনের আশংকা রয়েছে বলে জীবনের নিরাপত্তা চেয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ করেন।

মুজাহিদ জানায়, অসহায় হতদরিদ্রদের হক বিনষ্টকারীরা প্রকৃত সুবিধা ভোগীদের বঞ্চিত করে অনিয়মের মাধ্যমে ভোগ করবে। একজন পেশাদার সংবাদ কর্মী তার পেশাগত দায়িত্ব অনুযায়ী বন্টনকারীদের দৃষ্টিগোচরে বস্তনিষ্ঠ তথ্য তুলে ধরবে প্রতিবেদনের মাধ্যমে এটা তার সামাজিক দায়বদ্ধতা। আর সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদ প্রকাশের পর লুন্ঠনকারীদের স্বার্থসিদ্ধিতে ব্যাঘাত ঘটেছে বিধায় হুমকি দাতা সাইফ (২৫) পিতা: অজ্ঞাত, সাং- শ্রীপুর, পৌরসভা ও থানা: শ্রীপুর, জেলা: গাজীপুর উক্ত নম্বর থেকে আমাকে ফোন করে অশ্লীল ভাষায় বিভিন্ন ধরনের হুমকি মূলক কথাবার্তা বলে ফোন কেটে দেয়। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার অনুরোধ করছি।

সাংবাদিক মুজাহিদ আরো বলেন, ‘হুমকি দাতার কল রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে।’

অভিযোগ’র বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার জানান, মুজাহিদ একটি অভিযোগ করেছেন। হুমকির বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved