1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

৩০ তম বিসিএসে প্রশ্ন ফাঁসের মাস্টারমাইন্ড ড্রাইভার আবেদ আলির মাধ্যমে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে পুলিশ ক্যাডারে জয়েন করেন জাকারিয়া রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরে কর্মরত আছেন জাকারিয়া রহমান জিকু।

৩০ তম বিসিএসে প্রশ্ন ফাঁসের মাস্টারমাইন্ড ড্রাইভার আবেদ আলির মাধ্যমে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে পুলিশ ক্যাডারে জয়েন করেন জাকারিয়া রহমান।

প্রশ্ন কিনে ক্যাডার হয়েছেন তাই নয়, তিনি পুলিশ ক্যাডারে জয়েন করার পর থেকে আবেদ আলির সাথে প্রশ্ন কেনা বেঁচার সাথে জড়িত ছিলেন, তার সাথে আবেদ আলির টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপ এ একাধিক ম্যাসেজ পাওয়া গেছে, যা আবেদ আলির সাথে প্রশ্ন ফাঁসের বিষয়ে।

জাকারিয়া রহমানকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আবেদ আলি টাকা পাঠিয়েছে, এক্ষেত্রে আবেদ আলি এবং তার বউয়ের সাথেও টাকা লেনদেন করেছে জাকারিয়া রহমান।

সর্বশেষ বিভিন্ন নিয়োগ পরীক্ষার বিভিন্ন ক্যান্ডিডেটের এডমিন কার্ডও পাওয়া গেছে জাকারিয়ার ফোনে।

এই জাকারিয়া রহমান হাসিনার সময়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকা অবস্থায় তার অস্বাভাবিক আর্থিক লেনদেন সবার নজরে এসেছে।

সেসময় তার বেতন ছিলো সর্বসাকুল্যে ৫০ হাজার মতো, কিন্তু সাতকানিয়া লোহাগাড়ার প্রতিটি প্রোগ্রামে সে লাখ লাখ টাকা স্পনসর করতো, বিনিময়ে বিভিন্ন আওয়ামিলীগের নেতাকর্মীদের দ্বারা সোস্যাল মিডিয়ার তার পক্ষে প্রচারণার কথা বলতেন।

তাছাড়া সে যখন সাতকানিয়া লোহাগাড়ায় কর্মরত ছিলেন, তখন স্থানীয় সরকার নির্বাচন হয়েছিলো, সেসময় টাকার বিনিময়ে মেম্বার এবং চেয়ারম্যানের ভোটের ইঞ্জিনিয়ারিং করেছিলো, তার অতিরিক্ত ক্ষমতার আতঙ্কে সেসময় মানুষ কিছু বলতে পারেনি।

চ্যানেল ২৪ এর অনুসন্ধানি রিপোর্ট সামনে আসার পর থেকে এই জাকারিয়া রহমান জিকুর অপকর্ম সামনে আসতে শুরু করেছে। প্রশ্ন ফাঁসের সাথে সরাসরি জড়িত থাকার পরও জাকারিয়া রহমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

চ্যানেল ২৪ এর অনুসন্ধানে এ তথ্য উঠে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved