1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Title :
বরগুনায় পাঁচ জন স/ম/কা/মী মেয়ে কে গ্রে/প্তা/র করে জেল কারাগারে প্রেরণ! পোরশায় সাংবাদিকের ছবি প্রকাশ করে অপপ্রচারের অভিযোগ আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার পরিচিতি সভা সম্পন্ন গাজীপুর সংবাদপত্র পরিষদের সভাপতি আমজাদ,সাধারণ সম্পাদক নজরুল বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-চাঁদাবাজ কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার! মিরপুর কাফরুল থানা- ইব্রাহিমপুরে রাজউক অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণ ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি সমাজের আলো আঁধারের পার্থক্য দেখা যায় না বর্তমান নাটক, সিনেমায়! নানা অনিয়ম, দুর্নীতির দায়ে উদ্দীপনের পর্ষদ বরখাস্ত, তত্ত্বাবধায়ক নিয়োগ নেপালে বন্যা ও পাহাড় ধ্বংসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে।এখনও নিখোঁজ পাঁচ শতাধিক মানুষ!

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার পরিচিতি সভা সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View

মোঃ আবেদ আহমেদ -বিশেষ প্রতিনিধি:

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার নতুন কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শাহ্ মসুদ আহমেদ, সভাপতি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাছির আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, সভাপতি, সচেতন নাগরিক কমিটি (সনাক-টিআইবি), শ্রীমঙ্গল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইসমাইল মাহমুদ সাবেক সহসভাপতি শ্রীমঙ্গল প্রেসক্লাব, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ দৈনিক ইত্তেফাক এর শ্রীমঙ্গল প্রতিনিধি, আনিছুল ইসলাম আশরাফী সভাপতি শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব, নুরুল ইসলাম নুরু বিশিষ্ট ফল বাগান ব্যবসায়ী শ্রীমঙ্গল, সাইদুল ইসলাম সবুজ প্রস্তাবিত সাধারণ সম্পাদক আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলা, বাহার মিয়া সিনিয়র সহসভাপতি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা, এইচ আর রুবেল সাধারণ সম্পাদক আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা, ফারুক খাঁন সভাপতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখা, ইসমাইল হোসেন সাংগঠনিক সম্পাদক আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা, এবং তাজুল ইসলাম তাজু সভাপতি নতুন বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি শ্রীমঙ্গল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে অতিথিবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং সংগঠনের মানবাধিকার ও সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার নতুন কার্যকরী কমিটির সকল সদস্যকে সংগঠনের আইডি কার্ড ও অভিনন্দনপত্র প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ বলেন, আইন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংগঠনের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল, নিষ্ঠাবান ও মানবিক ভূমিকা পালন করতে হবে। সমাজের অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আইনগত ও মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য তিনি সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে শাহ্ মসুদ আহমেদ বলেন, মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা শাখা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় বক্তারা মানবাধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। শেষে উপস্থিত অতিথি, সদস্য ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved