1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Title :
আমাসুফ মৌলভীবাজার জেলা কমিটি গঠন- সভাপতি এ্যাডভোকেট জগদীশ দাশ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ খেলাপি ঋণে বিশ্বের দরবারে প্রথম অবস্থানে বাংলাদেশ! বাউফলে হাত বাড়ালেই মিলছে যত্রতত্র মাদক, মাদক নিয়ন্ত্রণ নয় নির্মূলের দাবি সবার বিমানবন্দরে ২০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার! জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় বিষ প্রয়োগে ধানখেত ধ্বংসের অভিযোগ সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন! আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ

খেলাপি ঋণে বিশ্বের দরবারে প্রথম অবস্থানে বাংলাদেশ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ: খেলাপি ঋণ ৩২.৯২%
বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এটি ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।

২০২৬ সালের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। পরের তিন মাসেই তা ১৭ হাজার ৮৫১ কোটি টাকা বেড়েছে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণ রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকায় উঠেছিল।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই খেলাপি ঋণের বড় অংশ হঠাৎ সৃষ্টি হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন ধরে ঋণ পুনঃ তফসিল, বিশেষ ছাড় ও হিসাবগত পরিবর্তনের মাধ্যমে অনেক সমস্যাগ্রস্ত ঋণ নিয়মিত দেখানো হয়েছিল।

রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংকগুলোর সম্পদের মান পর্যালোচনা এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের নিরীক্ষায় অনিয়ম, জালিয়াতি ও বেনামি ঋণের প্রকৃত চিত্র বেরিয়ে এসেছে। ফলে আগে আড়ালে থাকা বিপুল ঋণ এখন খেলাপিতে পরিণত হয়েছে।
সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে একীভূত হওয়া পাঁচটি ব্যাংক। এসব ব্যাংকের বিতরণ করা ঋণের ৮০ শতাংশের বেশি খেলাপি। এর বাইরে সরকারি-বেসরকারি আরও কয়েকটি ব্যাংকের অর্ধেকের বেশি ঋণ খেলাপি হয়ে পড়েছে। রাজনৈতিক প্রভাবে দেওয়া ভুয়া ও বেনামি ঋণ, দুর্বল তদারকি, ব্যবসায় মন্দা এবং জ্বালানিসংকটও খেলাপি ঋণ বাড়ার পেছনে ভূমিকা রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved