1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
আমতলীতে বজ্রপাত রোধে ‘সবুজ ছায়া ‘যুব সংগঠনের উদ্যোগে শতাধিক তালের বীজ রোপণ জ্বালানি সংকটের স্থায়ী সমাধান খুঁজছে সরকার – মাওলানা শামীম বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৬০০ বস্তা চাল নিয়ে ট্রাক দুর্ঘটনা! সরকারকে বেকায়দায় ফেলতে অদৃশ্য ষড়যন্ত্র চলছে – মাওলানা শামীম ভুয়া “মেজর” ও “এসপি”র ভয়ংকর ফাঁদ! নওগাঁ জেলার পোরশায় নকল নবীস আমির উদ্দিন বাবু সাময়িক বরখাস্ত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত বাংলাদেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়শিয়া! বরগুনার অধিকাংশ রাস্তার বেহাল অবস্থা! ৬ মাসেও মিলছে না সরকারের পরিকল্পনার সুফল!

আমতলীতে বজ্রপাত রোধে ‘সবুজ ছায়া ‘যুব সংগঠনের উদ্যোগে শতাধিক তালের বীজ রোপণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

মো:মনিরুল ইসলাম, বরগুনা প্রতিনিধি

বরগুনা আমতলীতে বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে’ সবুজ ছায়া ‘যুব সংগঠনের উদ্যোগে শতাধিক তালের বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) আমতলী উপজেলার সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ এলাকার আট কানি থেকে মাইঠা পর্যন্ত সড়কের দুই পাশে এ তালের বীজ রোপণ কর্মসূচি আয়োজন করা হয়।

স্থানীয় পরিবেশ ও জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে সবুজ ছায়া যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজিদ ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আসলাম হোসেন, সহ-সভাপতি মোসাঃ তাহরীন, সাধারণ সম্পাদক মোঃ শামিম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আবি আবদুল্লাহ, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ লিমন ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তালগাছ বাংলাদেশের গ্রামীণ পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে তালগাছ ও অন্যান্য দেশীয় বৃক্ষ রোপণ করা প্রয়োজন। একটি বীজ আজ ছোট হলেও সময়ের সঙ্গে সেটিই বড় গাছে পরিণত হয়ে পরিবেশ ও মানুষের জন্য উপকার বয়ে আনবে।

সবুজ ছায়া যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজিদ ইসলাম রাব্বি বলেন, “শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়; রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। আমরা চাই, আজকের এই ছোট উদ্যোগ আগামী দিনে একটি বড় সবুজ আন্দোলনে পরিণত হোক। বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশ রক্ষায় তালগাছ রোপণের পাশাপাশি তরুণদের আরও বেশি করে পরিবেশবান্ধব কাজে যুক্ত করতে হবে।”
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বলেন, “পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। একটি সংগঠনের উদ্যোগ হয়তো ছোট, কিন্তু সবাই যদি নিজ নিজ জায়গা থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে কাজ করে, তাহলে এর সুফল পুরো সমাজ পাবে। রোপণ করা তালবীজগুলো যেন ভবিষ্যতে বড় গাছে পরিণত হয়, সেজন্য আমরা নিয়মিত পরিচর্যার উদ্যোগ নেব।”
সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি এলাকায় তালের বীজ রোপণ করা নয়; বরং আমতলীর বিভিন্ন এলাকায় পরিবেশ রক্ষায় এমন কার্যক্রম ছড়িয়ে দেওয়া। তরুণদের নিয়ে আমরা নিয়মিত বৃক্ষরোপণ, পরিচর্যা ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করতে চাই।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভবিষ্যতেও বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, রোপণ করা তালের বীজগুলো নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় গাছে পরিণত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved