1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Title :
আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাএলীগের সাবেক সভাপতি গ্রেফতার! ভাগ্যে থাকলে, দলের মনোনয়ন পাবো,দল যাকে সমর্থন দেবে, তার সাথে কাজ করব! ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার বাউফলে হুমকি দিয়ে চাষকৃত জমি জবরদখল করায় ভূমি অপরাধ আইনে মামলা, আসামি ২৬, অজ্ঞাত ৪০/৫০ জন  কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন,সভাপতি মোহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পা হারিয়েও মেলেনি চিকিৎসার সহযোগিতা! ক্ষোভে জলঢাকায় যাত্রীবাহী বাস আটক যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন সহ হত্যা চেষ্টা: পলাতক প্রধান অভিযুক্ত শাকিল ফকির আটক  প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতে খড়ির শিক্ষক বরগুনার পাথরঘাটায় বাউফলে সেই সন্তানের স্বীকৃতির দাবিতে মা নিপার অনশন, ডিএনএ টেস্টে কবির হাওলাদারই বাবা! সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে

ভাগ্যে থাকলে, দলের মনোনয়ন পাবো,দল যাকে সমর্থন দেবে, তার সাথে কাজ করব!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। নির্বাচনের এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে হলদিয়ায় বড় ধরনের পথসভা করেছেন চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জহিরুল ইসলাম লিমন হাওলাদার।

এসময় হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো:লিমন হাওলাদার আবেগঘন বক্তব্যে বলেন, ভাগ্যে থাকলে, দলের মনোনয়ন পাবো,দল যাকে সমর্থন দেবে, তার সাথে কাজ করব!

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চড়চিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই পথসভার আয়োজন করা হয়। পথ সভাটি সন্ধায় শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়।

সভা শুরুর অনেক আগেই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৮ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। নারী-পুরুষ, তরুণ-প্রবীণ সবার উপস্থিতিতে সন্ধ্যার আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বাদ্য যন্ত্রের তালে তালে বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা মাঠে প্রবেশ করেন। এক পর্যায়ে পথসভা পরিণত হয় জনসমুদ্রে। অনেকেই দাঁড়িয়ে পুরো সভার বক্তব্য শোনেন।

স্থানীয় ভোটাররা জানান, সম্প্রতি হলদিয়ায় এত বড় পথসভা খুব কমই হয়েছে। প্রার্থীর পক্ষে গানে গানে, বাদ্য-বাজনায় চড়চিলা বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

হলদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইদুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদ-প্রত্যাশী জহিরুল ইসলাম লিমন হাওলাদার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হলদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেতু মল্লিক, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ঝন্টু তালুকদার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাল খাঁন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সুলতান হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জুয়েল মল্লিক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সরোয়ার গাজী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আতিক, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মতি মোল্লা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রিপন মৃধা, মো. খোকন হাওলাদার, অলিল শিকদারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, কৃষক, তরুণ ও যুব সমাজের প্রতিনিধিসহ ৭ নম্বর ওয়ার্ডের মা-বোনেরা সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম লিমন হাওলাদার আরও বলেন, তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে চান। নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে হলদিয়াবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করা।

তিনি বলেন, হলদিয়াকে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। ইউনিয়ন পরিষদের প্রতিটি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। তার ভাষায়, পরিষদ হবে মানুষের সেবার জায়গা, হয়রানির জায়গা নয়।

লিমন হাওলাদার আরও বলেন, সাধারণ মানুষের চাওয়া-পাওয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন তিনি। নাগরিক সেবা সহজ করা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা আনা এবং রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ স্থানীয় উন্নয়ন কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই তার মূল লক্ষ্য।

বক্তব্যের শেষ দিকে উপস্থিত সবার কাছে দোয়া ও সমর্থন চান তিনি। বলেন, দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে তিনি হলদিয়ার মানুষের পাশে থেকে কাজ করে যাবেন। আর দল যাকেই মনোনয়ন দিক, দলের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও জানান তিনি।

পথসভায় আসা অনেক ভোটার জানান, তারা এমন একজন চেয়ারম্যান চান যিনি এলাকায় থাকবেন, মানুষের কথা শুনবেন এবং পরিষদের সেবা ঘরে ঘরে পৌঁছে দেবেন। সভায় লিমন হাওলাদারের বক্তব্যে মাদকমুক্ত সমাজ ও স্বচ্ছ পরিষদের বিষয়টি বারবার উঠে আসায় উপস্থিতরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান এবং পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved