1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Title :
আমতলীতে ‘অর্ধশতাধিক’ নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল! ছাগল চুরির মামলা করায়,বাদীকে পিটিয়ে আহত করার অভিযোগ! আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাএলীগের সাবেক সভাপতি গ্রেফতার! ভাগ্যে থাকলে, দলের মনোনয়ন পাবো,দল যাকে সমর্থন দেবে, তার সাথে কাজ করব! ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার বাউফলে হুমকি দিয়ে চাষকৃত জমি জবরদখল করায় ভূমি অপরাধ আইনে মামলা, আসামি ২৬, অজ্ঞাত ৪০/৫০ জন  কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন,সভাপতি মোহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পা হারিয়েও মেলেনি চিকিৎসার সহযোগিতা! ক্ষোভে জলঢাকায় যাত্রীবাহী বাস আটক যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন সহ হত্যা চেষ্টা: পলাতক প্রধান অভিযুক্ত শাকিল ফকির আটক  প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতে খড়ির শিক্ষক বরগুনার পাথরঘাটায়

আমতলীতে ‘অর্ধশতাধিক’ নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল!

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

বরগুনা প্রতিনিধি :
বরিশাল কুয়াকাটা মহাসড়ক এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলের একাধিক ভিডিও আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে,শনিবার সকালে সংগঠনের আমতলী ছাএলীগের উপজেলা শাখার নেতা নবাব তালুকদারের নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক নেতা-কর্মীরা মিছিলটি করেছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়,বরিশাল কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পটুয়াখালীর দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তাঁরা শেখ হাসিনার ছবি হাতে নিয়ে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ নানা স্লোগান দেন।

ধারনা করা হয় আমতলীর শাখারিয়া স্ট্যান্ডের আশেপাশে এলাকা থেকে মিছিলটি বের হয়।

মিছিলে নেতৃত্বে থাকা ছাএলীগ নেতা নবাবের দাবী ,আমতলী পৌরশহরে শনিবার সকাল ৯টার দিকে ৭নং ওয়ার্ড ছুরিকাটা এলাকায় তারা মিছিল করেন।

সরেজমিনে গিয়ে ,স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে,উক্ত সময়ে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। কোন প্রত্যক্ষদর্শী না থাকায় ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:ইয়াকুব হোসেন বলেন,পুরনো মিছিলটিকে আপলোড করে প্রকাশ করেছে।বর্তমান সময়ে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।আইনশৃঙ্খলা বাহিনি তৎপর রয়েছে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved