1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Title :
নীলফামারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত কাঁকড়া সমিতির নির্বাচন, নেতৃত্বের লড়াইয়ে ১০ প্রার্থী নানান আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জালাল ও কবিরের বিশাল র‍্যালি আমতলীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মায়ের সম্পত্তির জন্য বাবা-বোনকে গাছের সঙ্গে বেঁধে রেখে মাকে তুলে নিয়ে গেলো ছেলে, থানায় কাঁদলেন বৃদ্ধ বাবা! আমতলীতে ‘অর্ধশতাধিক’ নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল! ছাগল চুরির মামলা করায়,বাদীকে পিটিয়ে আহত করার অভিযোগ! আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাএলীগের সাবেক সভাপতি গ্রেফতার! ভাগ্যে থাকলে, দলের মনোনয়ন পাবো,দল যাকে সমর্থন দেবে, তার সাথে কাজ করব!

নীলফামারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

তপন দাস, নীলফামারী

নীলফামারীর জলঢাকা ও সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একজন এবং আহত হয়েছে ৪ জন। রবিবার দুপুরে জেলার জলঢাকা উপজেলায় দ্রুতগামী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নলিত চন্দ্র রায় (৫৫) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হারিয়েছেন। মুহূর্তের এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও পুরো এলাকায়। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দুজন।

​ দুপুরে সদর উপজেলার কালিতলা বাসস্ট্যান্ডে ও জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা এলাকার দিঘীরপাড় নামক স্থানে জলঢাকা-ডিমলা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত নলিত চন্দ্র রায় খারিজা গোলনা ঝাউপাড়া এলাকার মৃত মটুরু চন্দ্র রায়ের ছেলে। আহতরা হলেন—একই ইউনিয়নের খারিজা গোলনা পূর্বপাড়া এলাকার চান মিয়া (৪৫) ও মো. আজগার আলী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নবাবগঞ্জ বাজার থেকে সাধারণ যাত্রীদের নিয়ে একটি অটোচার্জার ভ্যান জলঢাকার দিকে রওনা হয়েছিল। পথিমধ্যে দিঘীরপাড় এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৪৪১৪) নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটির যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, হাসপাতালে নেওয়ার পথেই চিরতরে না ফেরার দেশে চলে যান নলিত চন্দ্র রায়।

​এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক ও সহকারী গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে।

​এ মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানির ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটিকে। পাশাপাশি পলাতক চালক ও সহকারীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved