1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
অন্যের জন্য না, নারীরা নিজের জন্য পরিবর্তনশীল বাউফলে বেল্লালের পেশাই মাদক কারবারি, কর্পূরকাঠি কে গড়ে তুলেছেন মাদকের আখড়ায়  লড়াই সংগ্রামের এক অগ্রনায়ক আমানউল্লাহ আমান পছন্দের তালিকার শীর্ষে পূবাইলে নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ বর্ণাঢ্য প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু স্বামীর সাথে অভিমান করে ফেনীর আদালতে বিচারকের সামনে নারীর বি*ষ*পান মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা মাগুরা জেলার শালিখায় সাব- রেজিস্ট্রার শহিদুল ইসলামের মাসিক অবৈধ আয় ১০ লাখ টাকা! বিরামপুরে পারিবারিক কলহের কারনে একটি খামারের স্বপ্ন শেষ! বরগুনায় ৩৬ কোটি টাকার টেন্ডার অনিয়মের অভিযোগে তদন্তে নামছে এলজিইডি

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাটসহ অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৩৩ Time View

মো:রাসেল মোল্লা,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে গড়ে উঠা অবৈধ দোকানপাট, প্রাইভেটকার, সিনজি, ইজিবাইক ও বাস স্ট্যান্ড, ফুটপাত সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ২৯ আগস্ট মঙ্গলবার সকাল থেকে ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাঈমের নেতৃত্বে ফাঁড়ির সকলকে সাথে নিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভুলতা গাউছিয়া ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে অবৈধ ভাবে গড়ে তোলা সবজি, ফল, কাপড়, জুতা, প্লাস্টিক পণ্যের দোকানপাট ও ফুচকা চটপটির দোকানপাট উচ্ছেদ করে সড়ক উদ্ধার করা হয়েছে। মহাসড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার কারনে, সিএনজি, প্রাইভেটকার, বাস, ট্রাককে জরিমানা করা হয়। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাঈম বলেন, ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের চার লেনের মধ্যে দুই লেনই অবৈধ দোকান পাট বসিয়ে দখলে নিয়েছে হকাররা। এতে এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই আজ দশম দিনের অভিযানে ভূলতা ঢাকা – সিলেট মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছি। ঢাকা-সিলেট মহাসড়ক সম্পূর্ণ দখল মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved