1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Title :
সারা দেশের ন্যায় মিরপুর জোনের বন্ধুদের উদ্যোগে দি ইনভিন্সিবল ৯/১১ লিজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শ্রীপুর থানা পুলিশ কর্তৃক ৮৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কবির হোসেন এর স্ত্রী মাদক ব্যবসায়ী তাহমিনা গ্রেফতার! অপ্রীতম এখন শুধুই স্মৃতি! ধানের বীজে ডিলারের অভিনব প্রতারণা,বিপাকে দুই শতাধিক কৃষক! ডোমারে সরকারি ম্যাপে রাস্তা থাকলেও বাস্তবে নেই, দুর্ভোগে কয়েক হাজার মানুষ ডাকাত দলের সক্রিয় সদস্যের ২ জনকে আটক করেছে শাহআলী থানা! কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি বরগুনায় নদীর তীরে অজ্ঞাত লাশ,শনাক্ত হয়নি পরিচয়! ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২

মহামতি শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালায় আরএমপি’র সম্মানিত কমিশনার মহোদয়ের যোগদান

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৭৮ Time View

মোছাঃ শারমিন আক্তার বগুড়া জেলা প্রতিনিধিঃ

আজ ৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ মহামতি শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, রাজশাহী মহানগরের হনুমান জিউর আখড়া ,সাহেব বাজার জিরো পয়েন্টে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয়।

শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রস্তুত আছে আরএমপি’র সিআরটি ও বোম ডিসপোজাল ইউনিট।

এছাড়াও নগরীতে ডিবি পুলিশ টহল এবং সাদা পোষাকে পুলিশ গোয়েন্দা নজরদারী করছে। অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে জন্মাষ্টমীর শোভাযাত্রাকে ড্রোনের মাধ্যমে মনিটরিং করাসহ ভিডিও চিত্র ধারণ করা হয়। বাধাহীন শোভাযাত্রা সম্পন্ন করতে আরএমপি’র ট্রাফিক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved