1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Title :
মাদক নিয়ন্ত্রণের অন্তরায় আসামীদের দ্রুত জামিনের সুযোগ দেওয়া! বাউফলে একাধিক মাদক মামলার আসামি সুমন মৃধা ও তানিয়া ৮০০ পিস ইয়াবা সহ আটক ! বাউফলে বিএনপি নেতার বিএনপি বিরোধী ফোনালাপ ফাঁস, ব্যবস্থা নিতে জেলা বিএনপির নোটিশ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে আইনজীবী নেতার সৌজন্য সাক্ষাৎ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ইনভেন্সিবল ৯/১১ লেজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী আমতলীতে পৌনে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার এক নারী! বাউফলে সালিশ বৈঠকে হামলার জেরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিক্ষোভ ও মানববন্ধন  পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য-এস এম মনিরুল হাসান বাপ্পি বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ৩ কোটি ৮৩ লাখ টাকার প্রকল্প কাগজে কিন্তু বাস্তবে নেই!

গাইবান্ধায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮২ Time View

 

স্টাফ রিপোর্টারঃ
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বুধবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শ্রীমদ্ভগবত গীতা পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লীলা র্কীতন, শ্রীকৃষ্ণের পূজা ও প্রসাদ বিতরণ। এ উপলক্ষে সকালে শহরের কলেজপাড়ার দুর্গা মন্দির চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রার
উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজপাড়া সনাতন সংঘের সভাপতি বীরেন্দ্র নাথ দাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক আশীষ কুমার রায় প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে
মিজান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম,আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহসানুল করিম লাছু, পৌর মেয়র
মো. মতলুবর রহমান, সাংবাদিক দীপক কুমার পাল,,পৌর ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ হোসাইন,পৌর ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাপ্পী অন্যান্যরা।
অপরদিকে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের
উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করা
হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের কালিবাড়ি মন্দির চত্বর থেকে বের হয়ে
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ভিএইড রোডস্থ কালিবাড়ি নাট
মন্দির চত্বরে জন্মষ্টমী উদযাপন উপ-কমিটির আহবায়ক বিমল চন্দ্র সরকারের
সভাপতিত্বে ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক
সুজন প্রসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম
হোসেন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত, পৌরসভার
সাবেক মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, কেন্দ্রীয় পূজা
উদযাপন পরিষদের সদস্য রণজিৎ বকসী সূর্য্য, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের উপ-
পরিচালক হামিদুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক
সুদেব চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক
চঞ্চল সাহা, নরমান কৃষ্ণ দাস, সমীর বকসী, অভিজিৎ দাস, রঞ্জন সাহা
প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved