1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

শ্রীলংকা নির্বাচন কমিশনের চেয়ারম্যানের সাথে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যানের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৭ Time View

আশরাফুল আলম সরকার,নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের দ্বাদশ নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে আগ্রহী শ্রীলংকা নির্বাচন কমিশনের চেয়ারম্যান

বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি দক্ষিণ এশিয়ার দেশসমূহের নজর কেড়েছে। বাংলাদেশের মত জনবহুল দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলসমূহ ও সাধারণ জনগণের সহযোগীতা প্রয়োজন। দক্ষিণ এশিয়ার দেশসমূহে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে যৌথ সহযোগীতামূলক কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ । বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে শ্রীলংকার যথেষ্ট আগ্রহ রয়েছে। অদ্য ১১ সেপ্টেম্বর, ২০২৩ ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন—এর মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী শ্রীলংকা সফরকালে শ্রীলংকার নির্বাচন কমিশন ভবনে চেয়ারম্যান সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান আর এম এ এল রথনায়েক উপরোক্ত মন্তব্য করেন। তিনি আরো বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমন্ত্রণ পেলে শ্রীলংকার নির্বাচন কমিশন ও শ্রীলংকার অন্যান্য সংস্থাসমূহের সর্বাধিক পর্যবেক্ষক প্রেরণ করবে।
এতে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের আন্তর্জাতিক সমন্বয়কারী সচিব রিজান এম এ হামিদ, উপ কমিশনার জে এ এস পি জয়সিংহে, ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক কৃষিবিদ ড. আজাদুল হক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি আবু সালেহ ইয়াহিয়া, শ্রীলংকার বিশেষ প্রতিনিধি আসিফ আব্দুল করিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved