1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Title :
বরগুনার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু !

সমাজে খতিকারক ব্যক্তিকে বিন্দু পরিমান ছাড় দেয়া হবে না–ইউএনও বশির গাজী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২৭ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

সমাজের দুষ্কৃতকারী খারাপ মানুষের উদ্দেশ্যে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বশির গাজী বলেন, সমাজে খতিকারক ব্যক্তিকে বিন্দু পরিমান ছাড় দেয়া হবে না।

শনিবার (২৩শে সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কালাইয়া বাজাররোড গরুহাটের অটোস্ট্রান্ডে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম ফয়সল আহমেদ মনির মোল্লার সভাপতিত্বে ও এইচএম হাসানের সঞ্চালনায় কালাইয়া ইউনিয়নে চুরি-ডাকাতি, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, ছিনতাই প্রতিরোধে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ হুশিয়ারি দেন।

এসময় তিনি ইউনিয়নের সকল পয়েন্ট গুলোতে সিসি ক্যামেরা বসানোর নির্দেশনা দেন। এবং সাথে সাথে সকলকে সর্বদা সজাগ দৃষ্টি রাখার জন্য আহবান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বাউফল থানার ওসি এটিএম আনিচুল হক উপস্থিত থেকে বলেন, মাদক, চুরি-ডাকাতির ব্যাপারে আমি সর্বদা জিরো টলারেন্সে রয়েছি। আমার কাছে বিন্দু পরিমান ছাড় পাবে না এর সাথে যদি কেউ সম্পৃক্ততা থাকে। আপনারা ভালো হয়ে যান না হলে যারা সমাজের মানুষের ঘুম হারাম করতেছেন তাদের ঘুমও আমি হারাম করে দিবো। ভালো কাজ করে চলাফেরা করেন প্রয়োজনে আমার কাছে আসেন আমি সহযোগিতা করবো তাও চুরি ডাকাতি ছেড়ে ভালো পথে আসেন। এখন থেকে প্রত্যেকদিন অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।

এতে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোশাররফ হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কবিরুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন, তুষার কান্তি ঘোষ ও এএসএম আব্দুল হাই।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, স্কুল কলেজ মাদ্রাসার প্রধানগন ও অভিভাবকবৃন্দ, চৌকিদারবৃন্দ সহ সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved