1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

কটিয়াদীতে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২৯ Time View

নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা

কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে ওয়াহিদুজ্জামান গত বৃহস্পতিবার নতুন কর্মস্থলে যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় ও মিঠামইন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও সর্বশেষ টাঙ্গাইল জেলায় নাগরপুর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে ২৫ সেপ্টেম্বর সোমবার ১০:৩০ মিনিটে কটিয়াদী উপজেলা হল রুমে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের সাথে তিনি পরিচিত হন এবং মতবিনিময় করেন।

উপজেলা সমাজসেবা অফিসার মাঈনুর রহমান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলায় নবাগত ইউএনও ওয়াহিদুজ্জামান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম শাহাদাত হোসেন , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, ডেপুটি কমান্ডার ইসরাঈল,ফেকামার ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দিন,আদর্শ বিদ্যানিকতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির,সরকারি কর্মচারী কল্যান সংঘের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ,সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।

উল্লেখ্য, কটিয়াদী উপজেলার সাবেক ইউএনও খানজাদা শাহরিয়ার বিন মান্নান পিরিজপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নতি পেয়ে চলে যাওয়াই নতুন ইউএনও ওয়াহিদুজ্জামান কটিয়াদী উপজেলায় যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved