1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

মোহনপুরে মঞ্চ ভেঙে পড়লেন এমপি আয়েন সহ আওয়ামী লীগ নেতারা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৫৮৫ Time View

মোহনপুর প্রতিবেদকঃ

রাজশাহীর মোহনপুরে শেখ রাসেলের জন্মদিন ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেছেন রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো.আয়েন উদ্দিনসহ আওয়ামী লীগের নেতারা।
বুধবার (১৮ অক্টোবর) মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
জানা গেছে, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের উদোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেন। দুপুরের পর উপজেলার বিভিন্ন এলাকা নেতাকর্মীরা মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আসতে শুরু করেন। এ সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর বাজারে তীব্র যানজট লেগে যায়। মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য মো.আয়েন উদ্দিন বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে।এতে কেউ হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ কেশরহাট পৌরসভার মেয়র শহীদ জামান
শহীদ যুবলীগের সভাপতি ইকবাল হোসেন ছাত্রলীগের সেক্রেটারি মুর্শেদ আলম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন রনি সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved