1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Title :
স্ত্রী ফারজানা আক্তার মিমের পরকীয়ায় প্রতারিত হয়ে দিশেহারা প্রবাসী স্বামী! নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দালালদের দৌরাত্ম্যের অভিযোগ মানবতার মুক্তির দিশারি মহানবী (সা.)-এর জন্মদিন আজ ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস টঙ্গীতে রেললাইনের পাশে ময়লার ভাগাড়ে নাকাল জনজীবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা বিপন্ন পোরশায় ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্র’-এর শুভ উদ্বোধন রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপ -পুলিশ পরিদর্শক (নি) হিসেবে চট্টগ্রাম রেন্জ ডিআইজির কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোস্তফা বাকেরগঞ্জের কৃতি সন্তান মো : ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি অর্জন! ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কলিজা টুকরা সন্তানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মো: আরিফুর রহমান, কাউন্সিলর প্রার্থী, ১১ নং ওয়ার্ড অটোরিকশা ছিনতাইকারীদের হাতে নির্মম নিহত পুত্রের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু—গাজীপুরে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের গ্রেফতার ০৩!

র‌্যাব-১৫, এর অভিযানে ৬,০০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ অর্থসহ মাদক কারবারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪২ Time View

এস এম আকাশ স্টাফ রিপোর্টার

র‌্যাব-১৫ এর কক্সবাজার টেকনাফ থানার পশ্চিম মহেশখালীয়া
পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬,০০০ পিস ইয়াবা ও
ইয়াবা বিক্রয়ের নগদ অর্থসহ মাদক কারবারী গ্রেফতার।

র‌্যাব-১৫, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়াপাড়া এলাকায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরুপ তথ্যের প্রেক্ষিতে ০৮ ডিসেম্বর ২০২৩ তারিখ অনুমান ০৩.৫০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সু-কৌশলে পলায়নের চেষ্টাকালে গতিবিধি সন্দেহজনক হওয়ায় আভিযানিক দল দিল মোহাম্মদ নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক বিক্রয়ের নগদ ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার) টাকা এবং ০১টি এন্ড্রয়েট মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় দিল মোহাম্মদ (২৫), পিতা-মোঃ শরিফ, মাতা-হোসনে আরা, সাং-পশ্চিম মহেশখালীয়াপাড়া, ০৯নং ওয়ার্ড, ইউনিয়ন-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে মাদক কারবারী বলে স্বীকার করে। সে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ পথে পার্শ্ববর্তী সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে থাকে। পরবর্তীতে অবৈধ পথে আনয়নকৃত ইয়াবা টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করতো।

উদ্ধারকৃত আলামত’সহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved