1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

পাইকগাছায় ২৪টি মিশনে বড়দিন উদযাপিত 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩০২ Time View

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

খুলনার পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে উদযাপিত হলো খ্রীষ্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। উপজেলার মোট ২৪টি মিশনে বড়দিন উদযাপিত হয়েছে।বড়দিন উপলক্ষে মিশনগুলোতে ৪ দিন ব্যাপি ধর্মীয় আলোচনা সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ক্যাথলিক, ব্যাপটিষ্ট সহ প্রতিটি চার্জ এ সরকারিভাবে ৫শ কেজি করে চাল অনুদান স্বরূপ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।বড়দিন উপলক্ষে মিশন গুলোর আলোক সজ্জা চোখে পড়ার মতো।তাছাড়া মিশনের রাস্তা ও বসতবাড়ীর আঙ্গিনা ও সেজেছে রঙিন সাজে।উৎসবমূখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পেরে খুশি সকল খ্রীষ্টান ধর্মালম্বী। উল্লেখ্য ২৫ ডিসেম্বর সোমবার প্রথম প্রহরে খ্রীষ্টযাগের মধ্য দিয়ে বড়দিনের শুভ সূচনা হয়। পৌরহিত্য করেন রেভা ফাদার শংকর মার্টিন মন্ডল। সকাল ৮টায় খ্রীষ্টযাগ পৌরহিত্য,সকাল ১০টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,রাত ৮ টায় ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বড়দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান,ওসি ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ,প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু।উপস্থিত ছিলেন,মিশন মাস্টার আনন্দ মন্ডল,উদযাপন কমিটির সহ-সভাপতি যোহন সরদার,সম্পাদক সেবাষ্টিন মাখাল, সহ-সম্পাদক অমর বৈরাগী, কোষাধ্যক্ষ উজ্জ্বল সরকার ও মিনা মন্ডল।বড়দিন উপলক্ষে ২৬ ও ২৭ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে জানিয়েছেন উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved