1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
বরগুনার ফুলঝুরি ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৮ শিক্ষার্থী আহত বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক গাজীপুরে ছদ্ম চিকিৎসকের কার্যক্রম বন্ধে অভিযান, রোগী সুরক্ষায় প্রশাসনের সতর্কতা কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রিয় মানুষটাকে সুখ দেওয়া বাধ্যবাধকতা না, এটি গভীর বোঝাপড়া ও নীরব দায়িত্ববোধ স্বামীর কবরের পাশে আশ্রয়—অসহায় সোনিয়া বেগমের হৃদয়বিদারক জীবনসংগ্রাম! বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে বরগুনা জেলায় নিয়োগ পরীক্ষার ১ম দিনে শারীরিক মাপ ও কাগজ পত্র যাচাই বাছাই সম্পন্ন

পাইকগাছায় চোখে-মুখে সুপার গ্লুু আঠা দিয়ে পাশবিক নির্যাতনের পর ডাকাতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১০ Time View

মোঃ শফিয়ার রহমান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় সুপার গ্লু আটা ও মুখ বেঁধে ডাকাতিকালে গৃহিনী পাশবিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে ৪/৫ জনের ডাকাত দল এ ঘটনা ঘটিয়েছে বলে প্রতিবেশীরা ধারণা করছে। তারা ধারণা করছে ঘটনার সময় ডাকাতেরা সিড়ি ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘটনাটি উপজেলার রাড়ুলী গ্রামে ঘটেছে। স্বামী ব্যবসায়ী কাজে গড়ইখালীতে ছিলেন বলে প্রতিবেশি নাজির সরদার জানান, এ সুযোগে ডাকাতরা তার বাড়ীতে যেয়ে ঘরে ঢুকে গৃহীনিকে চোখে মুখে সুপার গ্লু আঠা দিয়ে চোখ মুখ বন্ধ করে দেয়। পরে ওড়না দিয়ে চোখমুখ বেঁধে ফেলে কানের দুল ও নাকফুল ছিড়ে নেয়। বাড়ীর আসবাবপত্র তচনছ করে আলমারী ও বাক্সে থাকা টাকা স্বর্ণালংকার লুটপাট করে। যাতে ধারণা করা হচ্ছে ডাকাতরা ২ লক্ষাধিক টাকার সম্পদ নিয়ে গেছে। এসময় তারা গৃহীনিকে পাশবিক নির্যাতন করে বলে পরিবারের লোকেরা ধারণা করছেন। গৃহিণীকে পরিবারের লোকেরা ভোর রাতেই আশংকা জনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সে অজ্ঞান ছিলো। বিস্তারিত কিছু কেউ জানাতে পারেনি। তবে তার স্বামী জানান তার স্ত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ সাইফুল ইসলাম ও পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ওসি বলেন, ভিক্টিম অসুস্থ। তার কাছ থেকে না জানা পর্যন্ত সঠিকভাবে কোন কিছু বলা যাচ্ছেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved