1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

টানা তৃতীয় বারের মত ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেজবাহ উদ্দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪১১ Time View

ঢাকা জেলা প্রতিনিধি :

ক্যাডার কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির নির্বাচনে (২০২৪-২৫ মেয়াদ) টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিন। তিনি পেয়েছেন দুই হাজার ৫৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম পেয়েছেন এক হাজার ৬৫৮ ভোট।

এদিকে, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম খালিদ মাহমুদ (প্রথম), খোন্দকার মোস্তান হোসেন (দ্বিতীয়) এবং অধ্যাপক ড. ফেরদৌসি খান (তৃতীয়)। তবে খালিদ মাহমুদ ২৩৮৮ ভোট, খোন্দকার মোস্তান ২৩৪৯ ভোট, ড. ফেরদৌসি খান ১৯১৩ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, দুই মেয়াদে দায়িত্ব পালনকালে মেজবাহ উদ্দিনের নিজস্ব প্রচেষ্টায় পাল্টে দিয়েছেন অফিসার্স ক্লাবের চালচিত্র। ‘কোভিড-১৯’ এর সময় থেকে শুরু করে ক্লাবের অবকাঠামো উন্নয়নে পালন করেছেন অগ্রণী ভূমিকা।

ক্লাবের ৪ কোটি টাকার দেনা ছাপিয়ে আরও ৭ কোটি টাকার বেশি নিজস্ব তহবিল গড়ে তুলেছেন। ক্লাবের প্রতি মেজবাহ উদ্দিনের এমন দায়বদ্ধতা ও ভালোবাসাই তাকে এতোটুকু টেনে এনেছে।

অন্যান্যদের মধ্যে ২২৯৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মুস্তাকীম বিল্লাহ ফারুকী। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন তানিয়া খান (প্রথম), অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু (দ্বিতীয়) ও মো. আখতারুজ্জামান (তৃতীয়)। তানিয়া পেয়েছেন ২৪৬৫ ভোট, ডা. মনিলাল আইচ ২২৯৯ ভোট, আখতারুজ্জামান ২২৫৫ ভোট।

নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে ৬০ জন প্রার্থী লড়েছেন। তাদের মধ্যে ২২ জন নির্বাচিত হন। প্রসঙ্গত, গঠনতন্ত্র অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে অফিসার্স ক্লাবের চেয়ারম্যান। তাই এ পদে নির্বাচন হয় না। বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved