1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের অভিনব প্রশংসনীয় উদ্যোগ কালিয়াকৈরে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি নেতা সাইজুদ্দিন আহমেদ: ঈদে ৫০ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দোকান বরাদ্ধের নামে সমন্বয়কের চাঁদা আদায় কোনাবাড়ী বিএনপি নেতা মোহাম্মদ বাবুল হোসেন জন্মদিন উদযাপিত আয়োজনে কোনাবাড়ী থানা প্রেসক্লাব খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় পরিবারের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ; পুলিশ বলছে মামলা হবে দল ও ভোল পাল্টে শেবাচিমে আওয়ামীপন্থী কর্মচারীদের আধিপত্য বহাল (পর্ব -১) মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা! ‘ঐশী মঞ্জিল’ ঘিরে বিতর্ক: সার্ভেয়ারের চারতলা ভবনে সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বরগুনায় ভুয়া—চিকিৎসকদের তালিকায় মাহবুবুর রহমান

আমতলীতে স্বম্ভাব্য নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৬৩৭ Time View

বরগুনা জেলা প্রতিনিধি:

আসন্ন আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে স্বাম্ভব্য নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসিকা তারতিলা জুথি মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার আমতলী পৌর শহরের মাছ বাজার এলাকায় এ মতবিনিময় সভা হয়।
জানাগেছে, আমতলী উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে অসছে জুন মাসে অনুষ্ঠিত হবে। এ আসন্ন নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিএম দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র কাউন্সিলর জিএম মুছার স্ত্রী জেসিকা তারতিলা জুথি নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করেছেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। জিএম দেলোয়ারের পুত্রবধু হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। ইতিমধ্যে তিনি উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের মধ্যমনি হয়ে উঠেছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আমতলী পৌর শহরের মাছ বাজার এলাকায় মৎস্য সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সমিতির সভাপতি মাহবুবুর রহমান হিমু গাজী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, আওয়ামীলীগ নেতা গাজী সামসুল হক, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম মুছা, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম ও কাউন্সিল নুরুজ্জামান।
বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা হারুন মোল্লা, সফিউল আলম সোহেল গাজী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান, যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কেএম তানজিল, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তিঠু, ইউপি সদস্য মামুন, আমতলী সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম কাওসার মাদবর ও সাংবাদিক এইচ এম রাসেল প্রমুখ।
মতবিনিময় সভায় স্বম্ভাব্য নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসিকা তারতিলা জুথি বলেন, মানব সেবার ব্রত নিয়ে রাজনীতির মাঠে নেমেছি। যতদিন বেঁচে আছি মানব সেবা করে যাব। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি নারী ভাইস চেয়ারম্যান পদে আপনাদের সকলের দোয়া কামনা করছি। আশা করি উপজেলাবাসী আমার পাশে থেকে মানবসেবার উদ্যোগকে এগিয়ে দিবে।
তিনি আরো বলেন, আমার প্রয়াত শ্বশুর জিএম দেলোয়ার হোসেন ও আমার বাবা গাজী সামসুল হক সারা জীবন আওয়ামীলীগ রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করেছেন। আমি ও তাদের মত মানুষের কল্যাণে কাজ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved