1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Title :
মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, গাইবান্ধার ঘাগোয়া ইউনিয়নে সচেতন মহলের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি বাউফলে আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা বিরোধীয় জমিতে পাকা ভবন নির্মাণে ব্যস্ত বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সোহাগ মৃধা হত্যা চেষ্টা ও পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার! বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম শুরু পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান যারা খেলা বোঝে তারাই ব্রাজিল করে- অপু বিশ্বাস বরগুনায় “স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না” লিখে স্ত্রীর আ*ত্মহ*ত্যা! বন সংশ্লিষ্ট দালালির অভিযোগে বিতর্কে ইসমাইল হোসেন লাল মিয়া বরগুনায় আইনশৃঙ্খলার চরম অবনতির কারনে দীর্ঘ হচ্ছে লাশের সারি!

বাউফলে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, ঘাতক স্বামী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৫০ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফলে যৌতুক না পেয়ে সাহেরা বেগম (২২) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর মৌচাকে একটি ভাড়া বাসায় নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনেরা। 

নিহত গৃহবধূ উপজেলার পূর্বকালাইয়া গ্রামের আবদুর রহিমের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম মো. রেজাউল। তিনি একই ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামের নুরু হাওলাদারের ছেলে। 

বুধবার (২১ আগস্ট) সকাল ৭টায় উপজেলার কালাইয়াতে লাশ নিয়ে আসেন স্বামী ও তার পরিবারের লোকজন। তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করলে স্থানীয়রা বাঁধা দেয়। এসময় অভিযুক্ত স্বামীকে আটক করে মারধরও করে উত্তেজিত জনতা।

নিহতের পরিবার জানান, প্রায় ৫বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী রেজাউল যৌতুকের জন্য প্রায়ই ওই গৃহবধূকে মারধর করতেন। ২২ দিন আগে নিহত গৃহবধূকে ঢাকা নিয়ে যায় স্বামী রেজাউল। রাজধানীর মৌচাক এলাকায় ভাড়া বাসায় থাকতো তারা। গত কয়েক দিন ধরেই গৃহবধূকে মারধর করে আসছিল স্বামী। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নির্যাতনের শিকার ওই গৃহবধূ মারা গেছে বলে দাবি করেন নিহতের  স্বজনেরা। তাদের ৪ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।

নিহতের বোন জানান, গতকা শনিবার তার বোন ফোন করে কান্নাকাটি করে স্বামীর নির্যাতনের কথা জানায়।  এর পর থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও রিসিভ করা হয়নি।

মেয়ের হত্যার বিচার দাবি করে নিহতের বাবা রহিম বলেন, রেজাউল আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে। মঙ্গলবার রাত ৮টার দিকে ফোন করে জানেন মেয়ে অসুস্থ্য। পরে আর আমাদের ফোন রিসিভ করেনি। বুধবার সকালে লাশ বাড়িতে নিয়ে এসে তড়িঘড়ি করে দাফন করার চেষ্টা করে। পরে এলাকাবাসী লাশ দাফনে বাঁধা দেয় ও রেজাউলকে আটক করে।

তবে হত্যার অভিযোগ অস্বীকার করে স্বামী রেজাউল বলেন, কয়েকদিন আগে কথা কাটাকাটি হয়ে চড় থাপ্পর দেই। এতে সে অভিমান করে গ্যাসের ওষুধ খেয়ে আত্মহত্যা করে।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন,  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved