1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Title :
সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন! আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ বাউফলে বেশি দামে সার বিক্রি কালাইয়া সহ উপজেলার বিভিন্ন বাজারে, বগাতে ডিলার সহ তিন জনকে জরিমানা আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার! লন্ডন থেকে এসে রফিক রিটার্নের উদ্যোগ বন্ধুদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশে দি ইনভিন্সিবল ৯/১১ সফল ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বরগুনায় পাঁচ জন স/ম/কা/মী মেয়ে কে গ্রে/প্তা/র করে জেল কারাগারে প্রেরণ! পোরশায় সাংবাদিকের ছবি প্রকাশ করে অপপ্রচারের অভিযোগ আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

শ্রীপুরে মাদক – চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ Time View

মোঃ আশরাফুল ইসলাম
শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে মাদক-চাঁদাবাজের বিরুদ্ধে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। সোমবার বিকেলে বরমী -কাওরাইদ আঞ্চলিক সড়কের মোল্লা মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে অংশ নেন স্থানীয়রা।

মানববন্ধনে স্থানীয়রা দাবী করেন বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে বরমী,কাওরাইদে মাদক ব্যবসায়ীদের সর্গরাজ্য গড়ে উঠেছিলো। গত পাঁচ আগষ্ট পট পরিবর্তনের পর খোলশ পাল্টেছে মাদক কারবারিরা। আজ বিকেলে বরমী বাজার মুক্ত মঞ্চে মাদক-চাঁদাবাজ বিরুধী সমাবেশের কথা ছিলো, নাগরিক কমিটি এ সমাবেশের আয়োজন করে। একটি মহলের বাধার কারণে নাগরিক সমাবেশ হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার আদর্শে নেতাকর্মীরা পরিচালিত হয়। তারেক জিয়ার নির্দেশনায় আমরা মাদক -চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছি কাজ করছি। কেউ যদি দলের নির্দেশনা না মেনে সমাজের শান্তি বিনষ্ট করে আমরা তার জবাব দেব। মানববন্ধনে অংশনেয়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বরমী বাজারে আজ যে সমাবেশ ছিলো তাতে একটি মহল বাধা সৃষ্টি করে। পথে বিভিন্ন স্থানে সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের কে মারপিট করে আহত করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোব্বাশির জুয়েল,কাওরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ ফকির,জেলা যুবদলের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মো.মাজাহারুল ইসলাম মোল্লাহ্ সহ আরো অনেক নেতৃবৃন্দ। কর্মসূচিথেকে অবিলম্বে মাদক কারবারি ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবী করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved