1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

ফ্রান্সের ঘটনায় সংসদে নিন্দা প্রস্তাব পাসের দাবী লেবার পার্টির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৮৯৭ Time View
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হজরত মোহাম্মদ (সা:)-কে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ক্রোমো কর্তৃক কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, ঢাকা উত্তর মহানগর সভাপতি এস এম ইউসুফ আলী, ঢাকা দক্ষিন মহানগর সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, খুলনা মহানগর সভাপতি ভাষাসৈনিক লোকমান হাকিম, সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, চট্টগ্রাম মহানগর সভাপতি আলাউদ্দিন আলী, বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, কুস্টিয়া জেলা সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, নেত্রকোনা জেলা সভাপতি মোসলেম উদ্দি, পিরোজপুর জেলা সভাপতি আমিনুল ইসলাম, নোয়াখালী জেলা সভাপতি জহুরুল হক জহির, রাজশাহী জেলা সভাপতি আশরাফুল ইসলাম, কুমিল্লা জেলা সভাপতি অধ্যাপক আমির উদ্দিন, নাঃগঞ্জ জেলা সভাপতি আবদুর রহমান খোকন, ময়মনসিংহ জেলা সভাপতি হাকিম শাহ আলম, ফেনী জেলা সভাপতি আবদুল আলী বাহার ও সুনামগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট আজমল হোসেন।
৩০ অক্টোবর (শুক্রবার) লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত প্রেরিত যুক্ত বিবৃতিতে লেবার পার্টির নেতৃবৃন্দ বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী সা:-এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করা হয়েছে। তাদের ইসলাম বিদ্বেষ ও মহানবী সা:-এর অবমাননায় বিশ্ব মুসলিমের হৃদয়ে কুঠারাঘাত করেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের ইসলাম বিদ্বেষ ও মহানবী (সা:)-কে অবমাননার কড়া প্রতিবাদ করতে হবে। জাতীয় সংসদে মহানবী সা:-এর অবমাননার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করতে হবে।
লেবার পার্টির নেতৃবৃন্দ বলেন, ইসলাম ও মহানবী সা:-এর অবমাননা কোনোভাবেই বিশ্ব মুসলিম বরদাশত করবে না। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। মহানবী সা:-কে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশকারী রম্য পত্রিকা শার্লি এবদো বন্ধ করতে হবে। তা না হলে ফ্রান্সকে বয়কট করা হবে। ইতোমধ্যেই ফ্রান্সের পণ্য বয়কট শুরু হয়েছে, এ বর্জন আরো তীব্র হবে।
বাংলাদেশে ফ্রান্সের যেসব পণ্য রয়েছে সবাইকে তা বয়কট করতে হবে।  (প্রেস বিজ্ঞপ্তি)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved