1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দালালদের দৌরাত্ম্যের অভিযোগ মানবতার মুক্তির দিশারি মহানবী (সা.)-এর জন্মদিন আজ ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস টঙ্গীতে রেললাইনের পাশে ময়লার ভাগাড়ে নাকাল জনজীবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা বিপন্ন পোরশায় ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্র’-এর শুভ উদ্বোধন রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপ -পুলিশ পরিদর্শক (নি) হিসেবে চট্টগ্রাম রেন্জ ডিআইজির কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোস্তফা বাকেরগঞ্জের কৃতি সন্তান মো : ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি অর্জন! ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কলিজা টুকরা সন্তানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মো: আরিফুর রহমান, কাউন্সিলর প্রার্থী, ১১ নং ওয়ার্ড অটোরিকশা ছিনতাইকারীদের হাতে নির্মম নিহত পুত্রের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু—গাজীপুরে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের গ্রেফতার ০৩! স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৩৬৯ Time View

হাকিকুল ইসলাম খোকন

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন অনেক মানুষ।ট্রাম্পের অভিষেকের পর ট্রাম্পবিরোধী বিক্ষোভ করেন তারা। ২০ জানুয়ারি (সোমবার) নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ছাড়া লস অ্যাঞ্জেলেসেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। খবর রয়টার্সের।

গত শনিবারও ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের প্রতিবাদ জানাতে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভে নারী অধিকার, জাতিগত ন্যায়বিচারসহ নানা বিষয়ে সোচ্চার গোষ্ঠীর কর্মীরা ছিলেন। তাদের আশঙ্কা, রিপাবলিকান পার্টির নবনির্বাচিত প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হতে পারে।

ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে এবারের প্রতিবাদের নাম দেওয়া হয়েছে ‘পিপলস মার্চ’। ২০১৭ সালে ট্রাম্পের অভিষেকের যে প্রতিবাদ হয়েছিল, সেটার নাম দেওয়া হয়েছিল ‘উইমেন মার্চ’। তখন থেকে প্রতিবছর বিভিন্ন অধিকার গোষ্ঠীর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।

সেদিন জানা যায়, অভিষেকের দিন ট্রাম্পবিরোধীরা দেশজুড়ে তিন শতাধিক মিছিলের পরিকল্পনা করেছেন। নাগরিক অধিকার, পরিবেশ অধিকার ও প্রজনন অধিকার গোষ্ঠীগুলো এসব মিছিলের নেতৃত্ব দিচ্ছে।

ট্রাম্প ২০১৬ সালে প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তখন তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকা হিলারি ক্লিনটনকে পরাজিত করেন। এবারও তিনি একজন নারী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved