1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Title :
ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার- কার্লো আনচেলত্তি আজ বিশ্ব বাবা দিবস বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

উজানের ঢলে আকস্মিক বন্যায় সিলেটের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা বন্যায় প্লাবিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১২০৭ Time View

রাকিব হোসেন:

উজানের ঢলে আকস্মিক বন্যায় সিলেটের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ও বন্যায় প্লাবিত হয়েছে। পানিতে ভেসে গেছে উপজেলার সহস্রাধিক পুকুর। এতে মাছচাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ভেস্তে গেছে অনেক পুরোনো ও নতুন উদ্যোক্তাদের। ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। খামারের মাছ ভয়াবহ বন্যার পানিতে ভেসে গেছে। মাছ চাষিরা জানিয়েছেন তাদের ১৫ কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে। খামারিরা বলছেন- রাতারাতি কিছু বুঝে উঠার আগেই পানি সব ভাসিয়ে নিয়ে গেছে। মনকে সান্ত্বনা দেওয়ার জন্য পুকুরের চারদিকে জালের বেড়া দিচ্ছেন তারা। বানিয়াচং সদরের শেখের মহল্লা গ্রামের মোহরের পাড়ার বাসিন্দা মো:জুয়েল মিয়া ১ টি বিশাল পুকুরে প্রায় ৩০ লাখ টাকা জমানো সঞ্চয় ভেঙে মাছ চাষ করেন। উজানের পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় তার পুকুরের মাছ ভেসে গেছে। মৎস্য অফিস কোনো খোঁজখবর নিচ্ছে না। এই ক্ষতিতে আমার পথে বসার উপক্রম হয়েছে বলে জানান তিনি। এ অবস্থায় কীভাবে কি করবো বুঝে উঠতে পারছি না। এ কথা বলেই চোখের কোনে জল চলে আসে ফারুক মিয়ার। একই গ্রামের নতুন উদ্যোক্তা মোঃ মোস্তাফিজুর রহমান শুভ বলেন, আমার ২ টি পুকুরে প্রায় ৩৫ লাখ টাকার মাছ চাষ করেছিলাম। পুকুরের লীজসহ প্রায় ৫০ লাখ টাকার পুজি ছিল। উচ্চ সুদে ঋণ নিয়ে এবং নিজের জমানো সঞ্চয়ের টাকা দিয়ে মাছ চাষ করেছিলাম। কিছু বুঝে উঠার আগেই পানি সব ভাসিয়ে নিয়ে গেছে। দিনরাত পুকুরপাড়ে কাজ করেও শেষ রক্ষা হয়নি। চোখের সামনে সব মাছ বন্যার পানিতে ভেসে গেছে। আতাউর রহমান অভিযোগ করে বলেন, এই দূর্যোগময় পরিস্থিতিতে উপজেলা মৎস্য অফিস থেকে কোন ধরনের খোজ খবর পর্যন্ত রাখেনি তারা। মনের মধ্যে লালিত স্বপ্ন মুহুর্তের মধ্যে বন্যার পানি ভাসিয়ে নিয়ে গেল। কীভাবে ঋণদাতার ঋণ পরিশোধ করবো বুঝে উঠতে পারছি না। বানিয়াচং উপজেলা মৎস্য অফিস থেকে জানানো হয়েছে, এই আকস্মিক বন্যায় বানিয়াচং উপজেলার প্রায় ৫ শতাধিক পুকুর প্লাবিত হয়ে ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বন্যার পানি যে রকম বাড়ছে তাতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বেসরকারী হিসেবে বানিয়াচং উপজেলায় ১৫ টি ইউনিয়নের প্রায় সহস্রাধিক পুকুর বন্যার পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে প্রায় ৪০০ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের। ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ভাদাউড়ি গ্রামের মৎস্যচাষী মো. মৌলদ হোসেন। এই অসময়ে বন্যায় তার পুকুর তলিয়ে গেছে। এখন কোনো মতে জাল দিয়েছেন পুকুরের চারপাশ ঢেকে দেয়া হয়েছে তবে মাছ আটকানো যাবে না বলেও জানান তিনি। বানিয়াচং ডেইরী এন্ড ফিশিং এর মালিক তরুন উদ্যেক্তা সৈয়দ মিজান উদ্দিন পলাশ জানান, বিগত ৭ বছর যাবত সাড়ে তিনশ শতক পুকুরে মৎস্য চাষ করে আসছি। এবছর একটু লাভের আশা করেছিলাম  বন্যায় আমার পুকুরের প্রায় ১৩ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। রাতদিন পরিশ্রম করেও শেষ রক্ষা হয়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইকরাম জানান, বানিয়াচং উপজেলায় এখন পর্যন্ত ৫ শতাধিক পুকুর প্লাবিত হয়েছে। পানি বাড়লে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved