1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Title :
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল শো ডাউন! ২০১৭ সালের স্মৃতির পাতা অমলিন – ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শামীম দুর্নীতির কলঙ্ক মুছেছি, এবার ঋণখেলাপিমুক্ত করব দেশ: প্রধানমন্ত্রী নিজের অস্তিত্ব জাগান দিচ্ছেন পরিমনি! রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি জালিয়াতি করে শিক্ষকতার অভিযোগে বাউফলে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, বিভাগীয় মামলা  ছাত্রীদের ওয়াস রুমে ভিডিও ধারণ করে সমালোচিত শিক্ষক বহাল তবিয়তে, শাস্তি হয়নি এক বছরেও,নতুন করে ছাত্রী হেনস্তার অভিযোগ বরগুনার তালতলীতে ভেসে এলো মাজারি আকারের মৃত্যু তিমি! চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ছাত্রনেতা আমানউল্লাহ আমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বরগুনাবাসী

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৪২ Time View

সৈকত জামান প্রিন্স ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন আহমেদের অপসারণ ও গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা। 
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উদাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়ে উদাখালী ইউপি চেয়ারম্যান আল আমিন আহম্মেদের গ্রেপ্তার ও অপসারণের দাবীতে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বিএনপি নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও এইচএম সোলায়মান শহিদ, উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক , সাধারণ সম্পাদক আনিছুর রহমান, যুগ্ম সাধারণ-সম্পাদক মজিবর রহমান, ফারুক মিয়া, রবিন হাসান খাজা, সৌরভ প্রমুখ।

বক্তারা বলেন, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের দোসর ও দুর্নীতিবাজ। তদারকি কর্মকর্তার (সমাজসেবা অফিসার) যোগসাজশে চেয়ারম্যান তার নিজের বাহিনীকে দিয়ে জনগণের চালের বস্তা লুট করে বিএনপির নেতাকর্মী এবং সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদের দমিয়ে রাখতে চায়।
নেতাকর্মীরা আরো বলেন, এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং চেয়ারম্যানের অপসারণ ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। সেইসাথে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ভিজিএফের চাল লুটের ঘটনায় উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ওয়ার্ড সভাপতি ইয়াছিন আলী, দৈনিক সকালের সময়ের গাইবান্ধা প্রতিনিধি, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ-সম্পাদক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ-সম্পাদক মজিবর রহমানসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে গত ২৩ মার্চ আদালতে মামলা করেন, উদাখালী ইউপি চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ। আদালত পিবিআইকে মামলার তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved