1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

“স্মাট মানিকছড়ি” তৈরী করছে উপজেলার সর্ব বৃহৎ পাবলিক লাইব্রেরী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৬৬৩ Time View
“ক্ষুদ্র ক্ষুদ্র বালু কণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল” কবির সেই লাইনটির যেনো বাস্তব প্রতিচ্ছবি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় প্রতিষ্ঠিত সামাজিক সংগঠণ স্মাট মানিকছড়ি।
মাত্র কয়েক মাস আগে উপজেলায় একটি পাবলিক লাইব্রেরী স্থাপন করার জন্য সংগঠণটির পক্ষ্য থেকে সহযোগীতা চেয়ে ফেসবুকে স্টাটাস দেওয়া হয়। এর পরই চলে তাদের তৎপরতা। সংগঠণটির আবেদনে সাড়া দিয়ে লাইব্রেরীর জন্য উপজেলা টাউন হলের একটি কক্ষ বরাদ্দ দেয় উপজেলা প্রশাসন। অল্প দিনেই পাবলিক লাইব্রেরীর জন্য ফান্ডে জমা পড়ে প্রায় এক লক্ষ টাকা সহ ৩শতাধিক বই । ইতিমধ্যেই বরাদ্দ পাওয়া রুমে উপজেলার সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরী সাজানোর কাজ শুরু হয়েছে। আগামী মাসের শেষের দিকে লাইব্রেরী উদ্বোধন করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
“স্মাট মানিকছড়ি” নামের সংগঠণটি ২০১৭ সালের প্রথমে প্রতিষ্ঠা হলেও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে জীবনের ঝুকি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা দেওয়ার মাধ্যমেই মানিকছড়ি উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে প্রায় ১৫জন স্বেচ্ছাসেবক সংগঠণটির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
স্মাট মানিকছড়ির কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে উপজেলার বিশিষ্ট জনদের দাবী অরাজনৈতিক ভাব-মূর্তি ধরে রেখে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে জেলার সবচেয়ে জনপ্রিয় সামাজিক সংগঠণ হিসেবে আত্ম প্রকাশ করতে পারে সংগঠণটি।
দিগন্ত টাইমস এর সাথে আলাপকালে স্মাট মানিকছড়ির সাধারণ সম্পাদক মোস্তফা আবির জানান, মানবতার কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের পথ চলা। সবার সহযোগীতা অব্যাহত থাকলে আমরা আমাদের কাংখিত লক্ষ্য অর্জনে সক্ষম হবো।
উল্লেখ্য, অসহায় মানুষের পাশে দাড়ানো, সামাজিক অবক্ষয় মূলক কাজের বিরুদ্বে জন-সচেতনতা সৃষ্টি, গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যেকে সামনে রেখে কাজ করে যাচ্ছে সংগঠণটি, এমনটিই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved