1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ; পুলিশ বলছে মামলা হবে দল ও ভোল পাল্টে শেবাচিমে আওয়ামীপন্থী কর্মচারীদের আধিপত্য বহাল (পর্ব -১) মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা! ‘ঐশী মঞ্জিল’ ঘিরে বিতর্ক: সার্ভেয়ারের চারতলা ভবনে সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বরগুনায় ভুয়া—চিকিৎসকদের তালিকায় মাহবুবুর রহমান গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার রুমাকে হ*ত্যা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি দেশজুড়ে মাদকের ভয়াবহ আগ্রাসন! নেশার করাল ছোবলে আসক্ত নারীরাও! আগামীকাল রবিবার ১–১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে মানববন্ধন কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মেয়র হিসেবে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিএনপিকে সহযোগী হিসেবে চায় আ.লীগ : কাদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ২৪৩ Time View

কোনো দলকে রাজনীতি বিমুখ করা শেখ হাসিনার সরকারের কাজ নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিএনপিকে সহযোগী শক্তি হিসেবে চায় আওয়ামী লীগ।’

আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপর খাত ওয়ারি আলোচনা সভায় এ কথা জানান ওবায়দুল কাদের। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সরকার বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায়। পেতে চায় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগী শক্তি হিসেবে। কোনো দলকে রাজনীতি বিমুখ করা শেখ হাসিনার সরকারের কাজ নয়। কোনো দল অন্য দলকে বিরাজনীতিকীকরণে নিতে পারে না যতক্ষণ ওই দল জনগণের কথা বলে, জনসংশ্লিস্ট কর্মসূচিতে সক্রিয় থাকে। বিএনপির জনবিরোধী ভূমিকা তাদের আত্মবিশ্বাসে চির ধরিয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাই তারা বিরাজনীতিকীকরণের কথা বলছে। তাদের সিনিয়র নেতারা রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে নেতৃত্বের প্রতি অনাস্থায়। নেতারাই বলছে, বিএনপি একটি কোমরভাঙা দল। দলের মহাসচিবের বাসায় হামলা করেছে কর্মীরা। তাই বলব, সরকারের দূরতম কোনো ইচ্ছে নেই বিএনপিকে দুর্বল করার। বিএনপি নিজেই নিজেদের ক্ষতির জন্য যথেষ্ট।’

সরকার বিরাজনীতিকীকরণের তো নয়ই বরং গণতন্ত্রের স্বার্থে আরো সক্ষম এবং শক্তিশালী বিরোধী দল চায় বলেও জানান ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের আস্থা নিয়েই এগিয়ে চলেছে সমৃদ্ধ আগামী নির্মাণে। এ অগ্রযাত্রায় বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিএনপি তাদের ভুল রাজনীতির খেসারত দিতে গিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে নির্বাচন কমিশন ও সরকারের ওপর।

নির্বাচনেকে ভয় পেয়ে যারা নির্বাচনের দিন সরে দাঁড়ানোকে অভ্যাসে পরিণত করেছে তারা জনগণ থেকে স্বাভাবিকভাবেই বিচ্ছিন্ন হবে। তাদের হটকারিতাই তাদের জনগণ থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

এ বিচ্ছিন্নতা বুঝতে পেরে বিএনপি বিরাজনীতিকীকরণের কল্পিত অভিযোগ আনছে সরকারের বিরুদ্ধে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved