1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

নগরীর হালিশহরে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার!

চট্টগ্রাম ব্যুরো 
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ১০৯৮ Time View

চট্টগ্রাম নগরীর হালিশহর ‘এ’ ব্লক বাস স্টেশন এলাকার একটি নির্মাণাধীন ভবনের ভেতর জমে থাকা পানি থেকে ৬ বছর বয়সী এক শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এ লাশটি উদ্ধার করার কথা জানিয়েছেন হালিশহর থানার হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘ফয়সাল মেহরাব আরিয়ান নামের একটি ছয় বছরের শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ‘এ’ ব্লক বাস স্টেশন এলাকার একটি নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে লাশটি ভেসে উঠায় স্থানীয় লোকজন আমাদের জানায়। আমরা ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করি।’

তিনি আরো বলেন, ‘শিশুটি ঢাকায় থাকতো। গত দুই মাস আগে তারা তার নানার বাড়িতে বেড়াতে আসে। তার নানার বাড়ি শাপলা আবাসিক এলাকায়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত চলছে।’

থানা পুলিশ সূত্রে জানা যায়, নানার বাড়ি বেড়াতে এসে নগরীর হালিশহর ‘এ’ ব্লক বাস স্টেশন এলাকার একটি নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি থেকে অর্ধ-গলিত অবস্থায় পড়েছিলো ৬ বছরের শিশু আরিয়ান। নির্মাণাধীন ভবনের  জমে থাকা পানি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির পরনে একটি গেঞ্জি ও হাফ প্যান্ট পড়া ছিল।

এদিকে লাশ উদ্ধারের খবর পেয়েই সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌছেন। লাশের সুরতাল প্রতিবেদন ও আশপাশের পরিবেশ পরিস্থিতি দেখে তদন্ত শেষে মৃত্যুর কারণ ও কেউ জড়িত থাকলে তাদের আটক করা হবে জনিয়েছেন সিআইডি চট্টগ্রাম (মেট্রো) বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved